'তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল' চরণটির ভাবার্থ লেখো।
উত্তর: "তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল" কথাটি দ্বারা ভূমিজীবী অনার্য ক্রীতদাসদের জীবনসংগ্রামের দিকটি প্রকাশ পেয়েছে। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। সুপ্রাচীন কাল থেকে এদেশের অর্থনীতি কৃষিনির্ভর, নদীবিধৌত পলিমাটিতে বীজ বুনলেই সোনা ফলে। জমিতে কাজ করার প্রতীক হয়ে উঠেছে কৃষিজীবী মানুষের দুটি হাত। পলিমাটির সাথে জীবনধারণের সংগ্রাম করেন কবির পূর্বপুরুষরা। পায়ে ক্ষত হয়েছে। পলিমাটিতে কাজ করার সুবাদে কবির পূর্বপুরুষের দুহাতে লেগে ছিল সেই মাটির, সুবাস। আলোচ্য পঙক্তিতে এদেশের ভূমিজীবী অনার্য ক্রীতদাসদের জীবনসংগ্রামের দিকটির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
'তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল' চরণটির ভাবার্থ লেখো।
উত্তর