"ভালোবাসা দিলে মা মরে যায়"- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: "ভালোবাসা দিলে মা মরে যায়" বলতে পরিবারকে ভালোবেসে পারিবারিক গণ্ডিতে আবদ্ধ থাকলে মাতৃসম স্বদেশের ওপর যে নির্মমতা নেমে আসে সেই বিষয়টি বোঝানো হয়েছে। মা ও মাতৃভূমি এক সূত্রে গাঁথা। মাকে ভালোবেসে পরিবারের গণ্ডিতে আবদ্ধ থাকলে দেশরক্ষা হয় না। দেশকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে চাইলে প্রিয়জনের প্রতি স্নেহ-মায়া, ভালোবাসার বন্ধন ছিন্ন করে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়। তা না হলে দেশমাতাকে পরাধীনতা থেকে মুক্ত করা যায় না। সে মৃত্যুপথের যাত্রী হয়ে যায়। আলোচ্য উক্তিতে এই কথাটি বোঝানো হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
"ভালোবাসা দিলে মা মরে যায়"- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর