উদ্দীপকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন বিষয়টি বিশেষভাবে প্রতিফলিত হয়েছে? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার বিশ্বসভ্যতার বিকাশে পূর্বপুরুষদের অতুলনীয় অবদানের বিষয়টি বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হয়েছে। আমাদের পূর্বপুরুষদের কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহের কথা বলা হয়েছে। উদ্দীপকে শ্রমজীবী মানুষের জয়গান গাওয়া হয়েছে। বাংলাদেশকে কৃষক, মাঝি, মৎস্যজীবী, প্রবাসী প্রমুখ পেশাকর্মীর অবদান হিসেবে বর্ণনা করা হয়েছে। অন্যদিকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় পূর্বপুরুষদের করতলে পলিমাটির সৌরভের কথা, বাঙালি জাতির পূর্বপুরুষদের শ্রম ও সংগ্রামে ফলানো শস্যের কথা বলা হয়েছে। এসব বিষয় বাঙালি জাতির গৌরবের কথা মনে করিয়ে দেয়। যুগ যুগ ধরে বিশ্বসভ্যতার বিকাশে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য। কারণ পূর্বপুরুষরা ভূমিনির্ভর ছিল। পলিমাটির সৌরভই তাদের চেতনা। তাই বলা যায়, 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বর্ণিত পূর্বপুরুষদের বিশ্বসভ্যতার বিকাশে অতুলনীয় অবদানের বিষয়টি উদ্দীপকে ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
উদ্দীপকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন বিষয়টি বিশেষভাবে প্রত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর