'বিচলিত স্নেহ' কথাটির দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: 'বিচলিত স্নেহ' কথাটি দ্বারা আপনজনের স্নেহ-মমতা ও উৎকণ্ঠার বিষয়টি বোঝানো হয়েছে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বলেছেন। তিনি বাঙালি জাতির সংগ্রামের এবং জাতিগত ঐতিহ্যের দিক সম্পর্কে আলোকপাত করেছেন। এসবের মাঝে কবিতায় আপনজনের ভালোবাসার বিষয়টি প্রকাশ পেয়েছে। এ দেশের মুক্তিকামী মানুষের জন্য তাদের আপনজনের উৎকণ্ঠা ও ভালোবাসায় এক সত্তা তৈরি হয়েছিল। কবি কবিতায় এই সত্তা ও ভালোবাসাকে 'বিচলিত স্নেহ' নামে আখ্যায়িত করেছেন। প্রশ্নোক্ত উক্তিতে স্বজনদের প্রতি এই উৎকণ্ঠিত ভালোবাসার কথাই বলা হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
'বিচলিত স্নেহ' কথাটির দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর