উদ্দীপকে উল্লিখিত 'বাবা' চরিত্রের সাথে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সাদৃশ্যগত বিষয়ের তুলনামূলক আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বারা চরিত্রের সাথে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কবিতার কবির পূর্বপুরুষের সংগ্রামী মানসিকতার সাদৃশ্য রয়েছে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় প্রকাশিত হয়েছে হাজার বছরের বাঙালি সংস্কৃতির দিক। কবি তাঁর পূর্বপুরুষের সংগ্রামের চিত্র, তাদের পিঠে অত্যাচারের ক্ষত ও পায়ে সংগ্রামের ক্ষতের কথা অকপটে স্বীকার করেছেন। উদ্দীপকের মধুরিমার বাবা মুক্তিযুদ্ধে আপ্রাণ সংগ্রামের কথা বলেছেন। সেই সাথে তিনি বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সংস্কৃতির নানা বিষয়ের গল্প করেছেন 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি বাঙালি জাতির হাজার বছরের সংস্কৃতির ইতিহাস তুলে ধরেছেন। তিনি এ জাতির সংগ্রামের পৌনঃপুনিক ঐতিহ্য বর্ণনা করেছেন। এ দিক থেকে উদ্দীপকের বাবা সাথে আলোচ্য কবিতার কবির পূর্বপুরুষের সংগ্রামী মনোভাবের দিকটির সাদৃশ্য বিদ্যমান।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'বাবা' চরিত্রের সাথে 'আমি কিংবদন্তির কথা বলছি' কব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর