উদ্দীপকের বিষয়বস্তুর তাৎপর্য 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক ও 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতা উভয় ক্ষেত্রের বাঙালির হাজার বছরের সংগ্রামের ঐতিহ্য ফুটে উঠেছে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার প্রেক্ষাপটে আছে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস, এ জাতির সংগ্রাম, বিজয় ও মানবিক উদ্ভাষণের অনিন্দ্য অনুষঙ্গসমূহ। তিনি এই কবিতায় পৌনঃপুনিকভাবে মানবমুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার। উদ্দীপকের মধুরিমার মুক্তিযোদ্ধা বাবার কণ্ঠে বাঙালি জাতির সংগ্রাম ও গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকাশিত হয়েছে। জীবন বাজি রেখে সংগ্রামেও বাঙালি কখনো পিছপা হয়নি। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায়ও কবি বাঙালি ভূমিজীবী অনার্য ক্রীতদাসদের সংগ্রামে ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পূর্ণ স্বাধীনতা অর্জনের দিকটি ফুটিয়ে তুলেছেন। উদ্দীপকে আলোচ্য কবিতার মতোই বাঙালি সংস্কৃতির সম্পূর্ণ দিক প্রকাশ পেয়েছে। ভূমিজীবী অনার্য ক্রীতদাসের সংগ্রাম থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ সর্বত্র ধ্বনিত হয়েছে বাঙালির আপসহীন সংগ্রাম। কবি জানেন মুক্তির পূর্বশর্ত যুদ্ধ। আর সেই যুদ্ধে পরিবার-পরিজন ছেড়ে দূরে সরে যেতে হয়। ভালোবাসার জন্য তাদের মুক্তির জন্যই তাদের ছেড়ে যেতে হয়। এই অমোঘ সত্য কবি জেনেছেন স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে। উদ্দীপক ও আলোচ্য কবিতা উভয় ক্ষেত্রেই বাঙালি জাতির আপসহীন সংগ্রাম চিত্রিত হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
উদ্দীপকের বিষয়বস্তুর তাৎপর্য 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার আলোকে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর