'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ভাবার্থের সঙ্গে উদ্দীপকের ভাবার্থের মিল কোথায়? আলোচনা করো।
উত্তর: 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ভাবার্থের সঙ্গে উদ্দীপকের ইতিহাস চেতনার মিল রয়েছে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি হাজার বছরের বাঙালির সংগ্রামী ইতিহাস, যুদ্ধ করে টিকে থাকা এবং বিজয়লাভের গৌরব উচ্চারণ করেছেন। পূর্বপুরুষদের বন্দি জীবনে অত্যাচারের ক্ষত এবং মুক্তির ইঙ্গিত দেওয়া হয়েছে এ কবিতায়। উদ্দীপকের কবিতাংশে কবি বাঙালির আত্মপরিচয়ের দিকটি তুলে ধরেছেন। এতে বাঙালির সংগ্রামী ইতিহাস যেমন আছে, তেমনই রয়েছে বাঙালির ফসল ফলানোর নিষ্ঠা, বাঁশি বাজানোর সাংস্কৃতিক ঐতিহ্য এবং হাসিমুখে স্বদেশের জন্য জীবন উৎসর্গের মহত্ত্ব। এই বিষয়টি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। নির্যাতিত হয়েও বাঙালি স্বাধীনতার স্বপ্ন হারায়নি বরং অধিকারসচেতন হয়ে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। উদ্দীপকের ভাবার্থের সাথে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ইতিহাসচেতনার সাদৃশ্য বিদ্যমান।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ভাবার্থের সঙ্গে উদ্দীপকের ভাবার্থে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর