"উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনা যেন 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সংহত রূপ।" মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বাঙালির যে সংগ্রামী চেতনার কথা বলা হয়েছে তা 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ভাবসত্যের আংশিক রূপকে নির্দেশ করে। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বাঙালি জাতির সংগ্রামের ইতিহাস বর্ণিত হয়েছে। বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে বাঙালি আজকের অবস্থানে এসেছে। মুক্তিপ্রত্যাশী পূর্বপুরুষেরা ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির ঐক্য সাধন করে মুক্তির পথে এগিয়েছে এবং শত্রুকে পরাজিত করে বিজয় অর্জন করেছে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ঐতিহ্যসচেতন শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির কথা বলা হয়েছে। এতে বাঙালি ইতিহাস, ঐতিহ্য, সংগ্রামী চেতনা নির্দেশে তিনি তাঁর পূর্বপুরুষদের ওপর শোষকদের অত্যাচার-নির্যাতনের কথা বলেছেন। তিনি তাঁদের সংগ্রামী চেতনার ধারাবাহিকতায় অধিকার আদায় ও বিজয় অর্জনের ইঙ্গিত করেছেন। এই বিষয়টির সঙ্গে উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনাটি সাদৃশ্যপূর্ণ। কারণ এতে বাঙালির আত্মপরিচয় নির্দেশ করতে গিয়ে বাঙালির সংগ্রামী চেতনাকে তুলে ধরা হয়েছে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কবি তাঁর পূর্বপুরুষের সংগ্রামী চেতনা তুলে ধরেছেন তিনি তাঁর পূর্বপুরুষের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাস উপস্থাপন করেছেন। 'কবিতা' ও 'সত্যের অভেদকল্পনার মধ্য দিয়ে তিনি নিয়ে আসেন, মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা, পরিবারের কথা। আলোচ্য কবিতার এসকল দিক উদ্দীপকে পরিপূর্ণভাবে ফুটে ওঠেনি। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
"উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনা যেন 'আমি কিংবদন্তির কথা বলছি' কব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর