'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সাথে উদ্দীপকের সাদৃশ্যমূলক দিকটি আলোচনা করো।
উত্তর: 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সাথে ইতিহাস ও ঐতিহ্যচেতনার দিক থেকে উদ্দীপকের সাদৃশ্য বিদ্যমান। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ধ্বনিত হয়েছে ঐতিহ্য সচেতন শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির দৃপ্ত ঘোষণা। এ কবিতার প্রেক্ষাপটে আছে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস, এই জাতির সংগ্রাম, বিজয় ও মানবিক উদ্ভাসনের অনিন্দ্য অনুষঙ্গসমূহ। উদ্দীপকে বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসকে তুলে ধরা হয়েছে। ক্ষুদিরাম বসু থেকে রফিক-জব্বার- এদেশের সূর্যসন্তানরা প্রাণের বিনিময়ে দেশপ্রেমের প্রমাণ রেখে গেছেন। মাতৃভূমির সম্মান রক্ষা করতে তারা সর্বদা প্রস্তুত। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায়ও কবির পূর্বপুরুষদের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে দেশপ্রেমের বর্ণনা দিয়েছেন। তিনি অকুণ্ঠভাবে প্রকাশ করেছেন- তার পূর্বপুরুষদের পিঠজুড়ে ছিল অত্যাচারিত হওয়ার চিহ্ন। উদ্দীপকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতা এই ইতিহাস ও ঐতিহ্যচেতনার দিকটির প্রকাশ পেয়েছেন।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সাথে উদ্দীপকের সাদৃশ্যমূলক দিকটি আ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর