উদ্দীপক ও 'আমি কিংবদন্তির কথা বলছি'- কবিতাটি বাঙালির গৌরবকে নির্দেশ করে- মন্তব্যটির পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার মতো বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের দৃষ্টান্ত ফুটে ওঠায় "উদ্দীপক ও 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি বাঙালির গৌরবকে নির্দেশ করে"-মন্তব্যটি যুক্তিযুক্ত। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় উচ্চারিত হয়েছে বাঙালি সংস্কৃতির হাজার বছরের সংগ্রামী ইতিহাস। কবির বর্ণিত এ ইতিহাস মাটির কাছাকাছি সংগ্রামী মানুষের টিকে থাকার ইতিহাস। শত অত্যাচারের চিহ্ন বাঙালি তার অস্তিত্বে বহন করছে। উদ্দীপকে বাঙালি জাতির সংগ্রামী ইতিহাস বর্ণিত হয়েছে। মাতৃভূমির গৌরব সমুন্নত রাখতে যুগে যুগে বাঙালি রক্ত ঝরিয়েছে। ক্ষুদিরাম-সূর্যসেন থেকে শুরু করে সালাম-বরকত- এদেশের সূর্যসন্তানেরা প্রাণ দিয়ে মাতৃভূমির প্রতি ভালোবাসার প্রমাণ রেখে গেছেন। আলোচ্য কবিতায়ও কবি তার পূর্বপুরুষের সংগ্রামী ইতিহাস তুলে ধরেছেন। তিনি প্রকাশ করেছেন বাংলার অনার্য ভূমিজীবী কৃতদাস পূর্বপুরুষের লড়াই করে টিকে থাকার গল্প। উদ্দীপকে কবিতাংশে বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যকে ইঙ্গিত করা হয়েছে। ক্ষুদিরাম-সূর্যসেনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন- সব আন্দোলনেই রয়েছে মাতৃভূমির সম্মান রক্ষায় সূর্যসন্তানদের আত্মত্যাগের দৃষ্টান্ত। আলোচ্য কবিতায়ও কবি বাঙালির হার-না-মানা সংগ্রামকে গুরুত্বারোপ করেছেন। তিনি জানেন- মুক্তির পূর্বশর্ত যুদ্ধ। আর এ যুদ্ধে পরিবার থেকে দূরে যেতে বাঙালি জাতি এ ত্যাগ স্বীকার করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি যুক্তিযুক্ত।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
উদ্দীপক ও 'আমি কিংবদন্তির কথা বলছি'- কবিতাটি বাঙালির গৌরবকে নির্দেশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর