উদ্দীপকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার নির্দেশিত দিকটি তুলে ধরো।
উত্তর: উদ্দীপকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার বাংলার ভূমিজীবী অনার্য ক্রীতদাসের টিকে থাকার দিকটি নির্দেশিত হয়েছে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের 'কথা উপস্থাপন করেছেন। কবির বর্ণিত এই ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস, বাংলার ভূমিজীবী অনার্য ক্রীতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস। উদ্দীপকের কবিতাংশে কবি ভূমিজীবী কৃষকদের অবদান স্বীকার করেছেন। প্রাচীনকাল থেকে এদেশের কৃষকরা অক্লান্ত সংগ্রামের মধ্য দিয়ে দেশবাসীর খাদ্যের বন্দোবস্ত করেছে, জমিদার-জোতদারদের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করে টিকে আছে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায়ও কবি তাঁর পূর্বপুরুষ ভূমিজীবী কৃষকদের সংগ্রামী ইতিহাস তুলে ধরেছেন। প্রকৃতির বৈরিতা ও জমিদার-জোতদারদের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করে তারা যুগ-যুগান্তর ধরে টিকে আছে। উদ্দীপকের কৃষকদের সংগ্রামের সাথে আলোচ্য কবিতার এ দিকের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
উদ্দীপকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার নির্দেশিত দিকটি তুলে ধরো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর