"উদ্দীপকের তুলনায় পাঠ্য কবিতা বৃহৎ প্রেক্ষাপট উপস্থাপন করেছে"- উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে কৃষকদের সংগ্রামী জীবনের বর্ণনা থাকলেও 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় রাজনৈতিক সংগ্রামে কৃষকদের অবদানের ধারাবাহিক ইতিহাসের প্রসঙ্গ থাকায়, "উদ্দীপকের তুলনায় পাঠ্য কবিতা বৃহৎ প্রেক্ষাপট উপস্থাপন করেছে" মন্তব্যটি তাৎপর্যপূর্ণ। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বর্ণিত হয়েছে বাঙালি জাতির সংগ্রামী জীবনের ধারাবাহিক চিত্র। বাঙালি জাতির ইতিহাস নিজ দেশে পরদেশিদের শোষণে শোষিত হওয়ার ইতিহাস। কবির পূর্বপুরুষের পিঠে সে অত্যাচারের ক্ষতচিহ্ন ফুটে উঠেছে। উদ্দীপকে জাতির অন্নসংস্থানকারী কৃষকদের জীবনসংগ্রামের কথা তুলে ধরা হয়েছে। দেশ ও জাতির কল্যাণ, উন্নয়ন ও সমৃদ্ধিতে কৃষকদের অবদান অনস্বীকার্য। যুগে যুগে শত শোষণ-বঞ্চনাকে মাথা পেতে নিয়েও কৃষকরা তাদের সংগ্রামকে অব্যাহত রেখেছে। আলোচ্য কবিতায়ও কবি কৃষকদের সংগ্রামের ধারাবাহিক বর্ণনা দিয়েছেন। কবির কৃষিজীবী পূর্বপুরুষদের শরীরে ধরা পড়েছে সেই সংগ্রামের ক্ষতচিহ্ন। উদ্দীপকে কৃষকদের সংগ্রামের চিত্র স্থান পেলেও রাজনৈতিক পটপরিবর্তনে তাদের ভূমিকার উল্লেখ ব্যাপক আকারে প্রকাশ পায়নি। আলোচ্য কবিতায় কবি বাঙালি মুক্তির কাণ্ডারি হিসেবে ভূমিজীবী কৃষকদের অবদান স্বীকার করেছেন। যুগে যুগে বিদেশিদের আগমনে নির্যাতনেন স্বীকার হয়েছে এদেশের ভূমিজীবী অনার্য কৃষকরা, তার প্রতিবাদ ও সংগ্রামে দৃঢ় প্রত্যয়ের ভূমিকা রেখেছে তারা। তাই উপযুক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে, "উদ্দীপকের তুলনায় পাঠ্য কবিতা বৃহৎ প্রেক্ষাপট উপস্থাপন করেছে" মন্তব্যটি তাৎপর্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
"উদ্দীপকের তুলনায় পাঠ্য কবিতা বৃহৎ প্রেক্ষাপট উপস্থাপন করেছে"- উক্ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর