"মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে রেইনকোটের উপর" কোন প্রসঙ্গে বলা হয়েছে?
উত্তর: মুক্তিসেনা মিন্টুর রেইনকোটটি পরে ভীতু প্রকৃতির নুরুল হুদার ভেতরে যে চেতনা সঞ্চারিত হয়েছিল, তার নিখুঁত পরিচয় আছে 'রেইনকোট' গল্পে। মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোটটি পরার পর থেকেই ভীতু প্রকৃতির নুরুল হুদার মাঝে সখারিত হয় সাহস ও দেশপ্রেমের এক বিচিত্র অনুভতি। মুক্তিযোদ্ধাদের সাথে নুরুল হুদার সংযোগ থাকায় তাকে চাবুক দিয়ে পিটিয়ে তথ্য বের করার চেষ্টা চালায় পাকিস্তানি সেনারা। কিন্তু রেইনকোটটির কারণে তার মাঝে যে প্রেরণার সৃষ্টি হয়েছিল, তা যেন তার চাবুকের আঘাতকে ভুলিয়ে দিয়েছিল। নুরুল হুদার কাছে চাবুকের আঘাতের ব্যাপারটি রেইনকোর্টের ওপর বৃষ্টি পড়ার মতোই স্বাভাবিক লাগছিল।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
"মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে রেইনকোটের উপর" কোন প্রসঙ্গে বলা হয়েছে?
উত্তর