শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকটিতে 'রেইনকোট' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকটিতে 'রেইনকোট' গল্পে বর্ণিত হানাদারদের বর্বরতা ও বাঙালির প্রতিরোধের দিকটি ফুটে উঠেছে। মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে 'রেইনকোট' গল্পটি রচিত। এ গল্পে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র অঙ্কিত হয়েছে। একই সঙ্গে ব্যক্ত হয়েছে শত্রুসেনার বিরুদ্ধে বাঙালির যূথবদ্ধ প্রতিরোধের দিকটি। উদ্দীপকের কবিতায় হানাদার বাহিনীর পাশবিকতার দিকটি ফুটে উঠেছে। তারা নির্বিচারে মানুষ মেরেছে। শত শত গ্রাম, শহরের বস্তি ও স্থাপনা জ্বালিয়ে দিয়েছে। কিন্তু বাঙালিরাও থেমে থাকেনি বরং মুক্তির জন্য লড়াই করে হানাদারদের দেশছাড়া করেছে। 'রেইনকোট' গল্পেও বাস থেকে যাত্রীদের নামিয়ে গুলি করা, আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে গুলি করা ও মুক্তিসেনাদের তথ্য জানতে শিক্ষককে অমানুষিক নির্যাতনের চিত্রের মাধ্যমে হানাদার বাহিনীর বর্বরতা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ঢাকা কলেজের সামনের বৈদ্যুতিক টান্সফর্মার ধ্বংস, প্রিন্সিপালের বাড়িতে গ্রেনেড ছোড়ার মধ্যদিয়ে বাঙালির যূথবদ্ধ প্রতিরোধ চিত্র ফুটে উঠেছে।

HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল

উদ্দীপকটিতে 'রেইনকোট' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

বর্গি এল খাজনা নিতে মারল মানুষ কত। পুড়ল শহর পুড়ল শ্যামল গ্রাম যে শত শত। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না।

Comilla · 2017

উত্তর

'রেইনকোট' গল্পের কথকের নাম নুরুল হুদা।

উত্তর

'রেইনকোট' গল্পে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধাদের জন্য বর্ষাঋতুর সহায়ক ভূমিকার বিষয়টি প্রকাশ পেয়েছে। ইতিহাস থেকে জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচণ্ড শীতের কবলে পড়ে জার্মান বাহিনী রাশিয়ায় পর্যুদস্ত হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বর্ষাঋতুর কারণে পাকবাহিনী একইভাবে পর্যুদস্ত হয়েছিল। বাংলার প্রবল ঝড়-বৃষ্টির সাথে হানাদার বাহিনীর পরিচয় ছিল না। ফলে তাদেরকে মুক্তিযোদ্ধাদের সাথে সাথে বর্ষাঋতুর সাথেও লড়তে হয়েছিল। 'রেইনকোট' গল্পে বর্ষাঋতুকে তাই জেনারেলের সাথে তুলনা করা হয়েছে।

উত্তর

উদ্দীপকটিতে 'রেইনকোট' গল্পে বর্ণিত হানাদারদের বর্বরতা ও বাঙালির প্রতিরোধের দিকটি ফুটে উঠেছে। মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে 'রেইনকোট' গল্পটি রচিত। এ গল্পে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র অঙ্কিত হয়েছে। একই সঙ্গে ব্যক্ত হয়েছে শত্রুসেনার বিরুদ্ধে বাঙালির যূথবদ্ধ প্রতিরোধের দিকটি। উদ্দীপকের কবিতায় হানাদার বাহিনীর পাশবিকতার দিকটি ফুটে উঠেছে। তারা নির্বিচারে মানুষ মেরেছে। শত শত গ্রাম, শহরের বস্তি ও স্থাপনা জ্বালিয়ে দিয়েছে। কিন্তু বাঙালিরাও থেমে থাকেনি বরং মুক্তির জন্য লড়াই করে হানাদারদের দেশছাড়া করেছে। 'রেইনকোট' গল্পেও বাস থেকে যাত্রীদের নামিয়ে গুলি করা, আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে গুলি করা ও মুক্তিসেনাদের তথ্য জানতে শিক্ষককে অমানুষিক নির্যাতনের চিত্রের মাধ্যমে হানাদার বাহিনীর বর্বরতা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ঢাকা কলেজের সামনের বৈদ্যুতিক টান্সফর্মার ধ্বংস, প্রিন্সিপালের বাড়িতে গ্রেনেড ছোড়ার মধ্যদিয়ে বাঙালির যূথবদ্ধ প্রতিরোধ চিত্র ফুটে উঠেছে।

উত্তর

মুক্তিযুদ্ধে হানাদারদের বিরুদ্ধে বাঙালির যুথবদ্ধ প্রতিরোধের আলেখ্য 'রেইনকোট' গল্পটি। 'রেইনকোট' গল্পটিতে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের বহুমাত্রিক চিত্র। পাকিস্তানি সেনাদের বর্বরতা ও মুক্তিসেনাদের প্রতিরোধ- দুটোই এ গল্পের উপজীব্য। উদ্দীপকের কবিতায় বর্গি বলতে হানাদার বাহিনীকে বোঝানো হয়েছে, যারা নির্বিচারে মানুষ মেরেছে। বাংলার মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। যূথবদ্ধ লড়াই করে হানাদারদের নিশ্চিহ্ন করেছে মুক্তিসেনারা। এদিকে একই প্রেক্ষাপট রয়েছে 'রেইনকোট' গল্পেও। এ গল্পে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণের চিত্র ফুটে উঠেছে। মুক্তিযোদ্ধারা ঢাকা কলেজের সামনের বৈদ্যুতিক ট্রান্সফর্মারটি ধ্বংস করে দেয়। হানাদারদের দোসর প্রিন্সিপালের বাড়িতে গ্রেনেড ছোড়ে, গেট ভেঙে দেয়। বর্ষাকালের সুবিধা নিয়ে গেরিলা আক্রমণ চালিয়ে কাবু করে পাকবাহিনীকে। নুরুল হুদা মুক্তিসেনাদের তথ্য হানাদারদের জানানো থেকে বিরত থাকে শত অত্যাচারের পরও। 'রেইনকোট' গল্পে এ রকম নানা ঘটনার মধ্য দিয়েই মুক্তিসেনাদের প্রতিরোধের চিত্র অঙ্কিত হয়েছে। তাই 'রেইনকোট' গল্পের আলোকে হানদারদের সঙ্গে জোরে লড়ে মুক্তিসেনা" মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : রেইনকোট
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"চকচকে রোদ। সড়কের উত্তরে রাইফেল রেঞ্জের মধ্যে গামছা-পরা এক কিশোর তিন চারটে গরু খেদিয়ে নিয়ে যাচ্ছে। তার মাথায় ছালা বোঝাই ঘাস। কাঁধে লাঙল-জোয়াল। সম্ভবত সে মাঠ থেকে বাড়ি ফিরছে। 'মুক্তি! মুক্তি!' একজন সৈনিক চিৎকার করে ওঠে। 'কাঁহা? কাঁহা?- অপরেরা প্রশ্ন করে। 'ভাহনা তরফ দেখো।' কলিমুদ্দি দফাদার সবিনয়ে বলতে চায়, 'মুক্তি নেহি ক্যাপ্টেন সাব, উয়ো রাখাল হ্যায়, মেরা চেনাজানা হ্যায়। 'চুপরাও সালে কাফের কা বাচ্চা কাফের। মুক্তি, আলবৎ মুক্তি।' বলেই সকলে একসঙ্গে গুলি ছোঁড়ে। এলাকা কেঁপে ওঠে। ধ্বনি প্রতিধ্বনিত হয়ে দূরে ছড়িয়ে পড়ে।

Rajshahi · 2017

ক
'রেইনকোট' গল্পটি কার লেখা?
খ
'ক্রাক-ডাউনের' রাতে কী ঘটেছিল?
গ
উদ্দীপকে 'রেইনকোট' গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের আলোকে স্বাধীনতা যুদ্ধে এদেশের জনসাধারণের অবস্থা আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'ক্রাক-ডাউনের' রাতে কী ঘটেছিল?

'ক্রাক-ডাউনের' রাতে কী ঘটেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'রেইনকোট' গল্পটি কার লেখা?

'রেইনকোট' গল্পটি কার লেখা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বর্গি এল খাজনা নিতে মারল মানুষ কত। পুড়ল শহর পুড়ল শ্যামল গ্রাম যে শত শত। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না।

Comilla · 2017

ক
'রেইনকোট' গল্পের কথকের নাম কী?
খ
'রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন'- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকটিতে 'রেইনকোট' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ
"হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা- উদ্দীপকের এই বক্তব্যের মতো 'রেইনকোট' গল্পেও প্রতিরোধের চিত্র রয়েছে"- তোমার মতামতসহ আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন'- ব্যাখ্যা করো।

'রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'রেইনকোট' গল্পের কথকের নাম কী?

'রেইনকোট' গল্পের কথকের নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বিদেশি সেনার কামান বুলেটে বিদ্ধ নারী, শিশু আর যুবক-জোয়ান-বৃদ্ধ। শত্রু সেনারা হত্যার অভিযানে মুক্তিবাহিনী প্রতিরোধে উত্থানে। মুক্তির পথ যুদ্ধেও রয় জেনে ঘাতক ধ্বংস করেছে অস্ত্র হেনে।

Jessore · 2017

ক
'রেইনকোট' গল্পটি কত সালে প্রকাশিত হয়?
খ
'যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর'- বাক্যটি বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের 'বিদেশি সেনা' 'রেইনকোট' গল্পের কাদের সাথে তুলনীয়? পাঠ্য গল্পে তাদের তৎপরতার সাথে উদ্দীপকের বর্ণনার মিলগুলো তুলে ধরো।
ঘ
"উদ্দীপকটির 'মুক্তিবাহিনী'র সাথে 'রেইনকোট' গল্পে বর্ণিত মুক্তিযুদ্ধের স্বপক্ষশক্তির বর্ণনা অনেকটা সাদৃশ্যযুক্ত হলেও বৈসাদৃশ্যও রয়েছে"- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.'যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর'- বাক্যটি বুঝিয়ে লেখ।

'যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর'- বাক্যটি বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'রেইনকোট' গল্পটি কত সালে প্রকাশিত হয়?

'রেইনকোট' গল্পটি কত সালে প্রকাশিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
'মিসক্রিয়ান্ট' শব্দের অর্থ কী?
খ
'মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে রেইনকোটের ওপর'- উক্তিটি দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন?
গ
চিত্রে 'রেইনকোট' গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
ঘ
চিত্রিত দিকটি 'রেইনকোট' গল্পের বিষয়বস্তুকে আরও শানিত করেছে বলে তুমি মনে করো কি? স্বপক্ষে যুক্তি দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের আলোকে স্বাধীনতা যুদ্ধে এদেশের জনসাধারণের অবস্থা আলোচনউদ্দীপকে 'রেইনকোট' গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।'ক্রাক-ডাউনের' রাতে কী ঘটেছিল?'রেইনকোট' গল্পটি কার লেখা?"হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা- উদ্দীপকের এই বক্তব্যের মতো 'রেইনকোট' গল্প'রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন'- ব্যাখ্যা করো।'রেইনকোট' গল্পের কথকের নাম কী?"উদ্দীপকটির 'মুক্তিবাহিনী'র সাথে 'রেইনকোট' গল্পে বর্ণিত মুক্তিযুদ্ধের স্বপক্ষশক্উদ্দীপকের 'বিদেশি সেনা' 'রেইনকোট' গল্পের কাদের সাথে তুলনীয়? পাঠ্য গল্পে তাদের তৎ'যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর'- বাক্যটি বুঝিয়ে লেখ।'রেইনকোট' গল্পটি কত সালে প্রকাশিত হয়?চিত্রিত দিকটি 'রেইনকোট' গল্পের বিষয়বস্তুকে আরও শানিত করেছে বলে তুমি মনে করো কি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।