"ঘটনার বৈপরীত্য থাকলেও উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের চরিত্রগুলোর মধ্যে প্রবল দেশপ্রেম উজ্জীবিত ছিল।"- উক্তিটির পক্ষে যুক্তি দাও।
উত্তর: দেশাত্মবোধ চেতনার দিক থেকে "ঘটনার বৈপরীত্য থাকলেও উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের চরিত্রগুলোর মধ্যে প্রবল দেশপ্রেম উজ্জীবিত ছিল"- মন্তব্যটি যথার্থ। 'রেইনকোট' গল্পটি একটি প্রতীকী গল্প। প্রতীকী তাৎপর্যের ওপর ভিত্তি করে আলোচ্য গল্পের নামকরণ করা হয়েছে 'রেইনকোট'। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সাহস ও দেশপ্রেম জাগ্রত হয়। নুরুল হকের দেশপ্রেম গল্পের অন্যতম একটি দিক। উদ্দীপকে কলিমদ্দি দফাদার একজন সরকারি চাকরিজীবী। তার দায়িত্ব হলো পাক হানাদারদের পথ-ঘাট দেখিয়ে দেওয়া। তিনি একজন দেশপ্রেমিক বাঙালি, তাঁর মাঝে দেশের প্রতি 'গভীর ভালোবাসা। তাই তিনি পাক বাহিনীর কাজে সহায়তাকারী হয়েও দেশের স্বার্থে তিনি পাক হানাদার বাহিনীকে ভুল পথ দেখিয়ে বিপদে ফেলে ছিলেন। এর মধ্য দিয়ে তাঁর প্রবল দেশপ্রেম প্রকাশ পায়। 'রেইনকোট' গল্পে ভিতু নুরুল হুদাও মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোট পরিধানে সাহসী হয়ে ওঠেন। পাকসেনা অত্যাচার করলেও তিনি মুক্তিযোদ্ধাদের প্রকৃত ঠিকানা প্রকাশ করেননি। উদ্দীপকের কলিমদ্দি দফাদার ও 'রেইনকোট' গল্পের নুরুল হুদা উভয়েই নিজেদের বিপদের পরোয়া না করে দেশের স্বার্থের বিষয়টিতে গুরুত্ব দেন, যার মূলে রয়েছে তাঁদের প্রবল দেশপ্রেম। তাই বলা যায়, ঘটনার বৈপরীত্য থাকলেও উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের চরিত্রগুলোর মধ্যে প্রবল দেশপ্রেম উজ্জীবিত ছিল।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
"ঘটনার বৈপরীত্য থাকলেও উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের চরিত্রগুলোর মধ্যে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর