উদ্দীপকের সিরাজের সাথে 'রেইনকোট' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য আছে?- আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের সিরাজের সাথে 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রের সাদৃশ্য রয়েছে। রেইনকোট' গল্পে বিবৃত হয়েছে ঢাকা কলেজের শিক্ষক নুরুল হুদার দেশপ্রেম। বৃষ্টির দিনে কলেজে যেতে নুরুল হুদা তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর রেইনকোট পরায় তার ভেতরে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম সঞ্চারিত হয়। এখানে প্রতীকী অর্থ বহন করেছে রেইনকোটটি। উদ্দীপকের সিরাজ পাকিস্তানি ক্যাম্পে রান্নার কাজ করায় গ্রামের সবাই তাকে ঘৃণার চোখে দেখে। অথচ তার ছেলে একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে তার ছেলে শহিদ হলে সে পাকিস্তানিদের বিরুদ্ধে গ্রামবাসীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানায়। 'রেইনকোট' গল্পের নুরুল হুদাও কলেজের অধ্যক্ষ পাকিস্তানি সেনাদের সহযোগী ড. আফাজ আহমেদের সব হুকুম পালন করেন। অথচ তার শ্যালক মিন্টু একজন মুক্তিযোদ্ধা। কলেজে গেরিলা আক্রমণ হলে মিলিটারিরা তাকে কঠিন শাস্তি দেয়। এতে এক পর্যায়ে সে স্বীকার করে নেয় যে, মুক্তিযোদ্ধাদের সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে। তাই দেশপ্রেমের দিক থেকে উদ্দীপকের সিরাজ ও 'রেইনকোট' গল্পের নুরুল হুদার চরিত্রকে যূথবদ্ধতা দান করেছে।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকের সিরাজের সাথে 'রেইনকোট' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য আছে?- …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর