শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক ও 'রেইনকোট' গল্পে বর্ণিত ঢাকা শহরে মুক্তিযুদ্ধকালীন হত্যা ও ধ্বংসযজ্ঞের তুলনামূলক চিত্র বর্ণনা কর।

উত্তর: পঁচিশে মার্চের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'রেইনকোট' গল্পের তুলনামূলক সাদৃশ্য রয়েছে। 'রেইনকোট' গল্পে নুরুল হুদার জবানিতে বর্ণিত হয়েছে। মুক্তিযুদ্ধকালীন হত্যাকান্ড ও ধ্বংসযজ্ঞের চিত্র। পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের মানুষের জীবন ছিল আতঙ্কগ্রস্ত। গল্পে নুরুল হুদা প্রসঙ্গত পাঁচিশে মার্চ রাতের হত্যাযজ্ঞের কথাও স্মরণ করেন। উদ্দীপকে বর্ণিত হয়েছে ১৯৭১ সালের পঁচিশে মার্চ কালরাতে হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞের চিত্র। পরদিন ছাব্বিশে মার্চ দিনের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও পুলিশ লাইন এলাকায় আগুন জ্বলছিল। 'পুরো ঢাকায় ধ্বংসযজ্ঞ ছেয়ে গিয়েছিল। যেখানে সেখানে পড়ে ছিল মৃতদেহ। 'রেইনকোট' গল্পে নুরুল হুদা তখন স্ত্রী-সন্তান নিয়ে মগবাজারে একটা বাসায় ছিলেন। সেই রাতে গুলির শব্দ শুনে তারা সপরিবারে খাটের নিচে আশ্রয় নেন। ভোররাতে আজান দেওয়ার সময় মিলিটারি মুয়াজ্জিনকে গুলি করে হত্যা করে। এভাবেই পঁচিশে মার্চের ধ্বংসযজ্ঞ উদ্দীপক ও 'রেইনকোট' গল্পকে সাদৃশ্যব্যঞ্জক করে তুলেছে।

HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল

উদ্দীপক ও 'রেইনকোট' গল্পে বর্ণিত ঢাকা শহরে মুক্তিযুদ্ধকালীন হত্যা ও…

উদ্দীপক

১৯৭১ সালের পঁচিশে মার্চের রাতের গণহত্যার জের ধরে ২৬ মার্চ দিনের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইন এলাকায় আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছিল। কারফিউয়ের মধ্যেও বিভিন্ন এলাকা থেকে মানুষ দলে দলে পালাতে শুরু করে। অনেকে পরিচিতজনদের খোঁজ নেওয়ার চেষ্টা করছিলেন। পুরো ঢাকায় ছড়িয়ে ছিল ধ্বংসযজ্ঞের নমুনা। যেখানে সেখানে পড়ে ছিল মৃতদেহ।

Dinajpur · 2025

উত্তর

'রেইনকোট' গল্পের উর্দুর প্রফেসরের নাম আকবর সাজিদ।

উত্তর

"তারাও তাকে চেনে এবং তার ওপর তাদের আস্থাও কম নয়।"- উক্তিটি দ্বারা ছদ্মবেশী কুলিদের সঙ্গে নুরুল হুদার আঁতাঁতের অভিযোগকে বোঝানো হয়েছে। 'রেইনকোট' গল্পে নুরুল হুদার সঙ্গে গেরিলা আক্রমণে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের আঁতাঁত থাকার সন্দেহে তাকে ধরে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন করা হয়। কলেজের আলমারি বয়ে আনার কাজে নিয়োজিত কুলিরা ছিল ছদ্মবেশী মুক্তিযোদ্ধা। তারা ধরা পড়ে নাকি নুরুল হুদার সঙ্গে তাদের সম্পর্ক থাকার কথা স্বীকার করেছে। আলোচ্য বাক্যটি দ্বারা এটিই বোঝানো হয়েছে।

উত্তর

পঁচিশে মার্চের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'রেইনকোট' গল্পের তুলনামূলক সাদৃশ্য রয়েছে। 'রেইনকোট' গল্পে নুরুল হুদার জবানিতে বর্ণিত হয়েছে। মুক্তিযুদ্ধকালীন হত্যাকান্ড ও ধ্বংসযজ্ঞের চিত্র। পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের মানুষের জীবন ছিল আতঙ্কগ্রস্ত। গল্পে নুরুল হুদা প্রসঙ্গত পাঁচিশে মার্চ রাতের হত্যাযজ্ঞের কথাও স্মরণ করেন। উদ্দীপকে বর্ণিত হয়েছে ১৯৭১ সালের পঁচিশে মার্চ কালরাতে হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞের চিত্র। পরদিন ছাব্বিশে মার্চ দিনের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও পুলিশ লাইন এলাকায় আগুন জ্বলছিল। 'পুরো ঢাকায় ধ্বংসযজ্ঞ ছেয়ে গিয়েছিল। যেখানে সেখানে পড়ে ছিল মৃতদেহ। 'রেইনকোট' গল্পে নুরুল হুদা তখন স্ত্রী-সন্তান নিয়ে মগবাজারে একটা বাসায় ছিলেন। সেই রাতে গুলির শব্দ শুনে তারা সপরিবারে খাটের নিচে আশ্রয় নেন। ভোররাতে আজান দেওয়ার সময় মিলিটারি মুয়াজ্জিনকে গুলি করে হত্যা করে। এভাবেই পঁচিশে মার্চের ধ্বংসযজ্ঞ উদ্দীপক ও 'রেইনকোট' গল্পকে সাদৃশ্যব্যঞ্জক করে তুলেছে।

উত্তর

কেবল পাকিস্তানি বাহিনীর বর্বরতার চিত্র ফুটে ওঠায় “উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের সমগ্র ভাব ধারণ করেনি" মন্তব্যটি যথার্থ। 'রেইনকোট' গল্পে নুরুল হুদার জবানিতে বর্ণিত হয়েছে মুক্তিযুদ্ধের সমাপ্তিলগ্নে ঢাকা শহরের আমূল চিত্র। এ গল্পে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারের চিত্র যেমন রয়েছে তেমনই রেইনকোটের প্রতীকে আরও নানা বিষয় উঠে এসেছে। মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোট গায়ে দিয়ে ভীরু প্রকৃতির মানুষ নুরুল হুদার মধ্যে যে সাহসিকতার সঞ্চার হয়েছে তা গল্পের অন্যতম একটি দিক। উদ্দীপকে বর্ণিত হয়েছে পঁচিশে মার্চ কালরাতের ধ্বংসযজ্ঞ ও গণহত্যার চিত্র। তারই রেশ ধরে ছাব্বিশে মার্চ দিনের বেলায় 'ঢাকা বিশ্ববিদ্যালয়, পুলিশ লাইন ও পিলখানা এলাকায় আগুনের কুণ্ডলী দেখা যায়। পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে নিরীহ-নিরস্ত্র মানুষের লাশ পড়ে ছিল যেখানে সেখানে। উদ্দীপকের এই বর্ণনার সঙ্গে 'রেইনকোট' গল্পে বর্ণিত হানাদার বাহিনীর অত্যাচারের মিল রয়েছে। তবে গল্পের পরিধি আরও ব্যাপক। উদ্দীপকে পঁচিশে মার্চের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের যে চিত্র বর্ণিত হয়েছে তা 'রেইনকোট' গল্পের একটি মাত্র দিক। এ গল্পে মুক্তিযুদ্ধের সমাপ্তিলগ্নের চিত্র, নুরুল হুদার শ্যালক মিন্টুর মুক্তিযুদ্ধে যোগদান, মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে জড়িয়ে ভীতু নুরুল হুদার মাঝে সাহসিকতার সঞ্চার, মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নেতিবাচক কর্মকাণ্ড ইত্যাদি বিষয় পরিশীলিতভাবে উত্থাপন করা হয়েছে, যেগুলো উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায় যে, উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের সমগ্র ভাব ধারণ করেনি।
HSCBangla 1st Paperগদ্য : রেইনকোট
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"চকচকে রোদ। সড়কের উত্তরে রাইফেল রেঞ্জের মধ্যে গামছা-পরা এক কিশোর তিন চারটে গরু খেদিয়ে নিয়ে যাচ্ছে। তার মাথায় ছালা বোঝাই ঘাস। কাঁধে লাঙল-জোয়াল। সম্ভবত সে মাঠ থেকে বাড়ি ফিরছে। 'মুক্তি! মুক্তি!' একজন সৈনিক চিৎকার করে ওঠে। 'কাঁহা? কাঁহা?- অপরেরা প্রশ্ন করে। 'ভাহনা তরফ দেখো।' কলিমুদ্দি দফাদার সবিনয়ে বলতে চায়, 'মুক্তি নেহি ক্যাপ্টেন সাব, উয়ো রাখাল হ্যায়, মেরা চেনাজানা হ্যায়। 'চুপরাও সালে কাফের কা বাচ্চা কাফের। মুক্তি, আলবৎ মুক্তি।' বলেই সকলে একসঙ্গে গুলি ছোঁড়ে। এলাকা কেঁপে ওঠে। ধ্বনি প্রতিধ্বনিত হয়ে দূরে ছড়িয়ে পড়ে।

Rajshahi · 2017

ক
'রেইনকোট' গল্পটি কার লেখা?
খ
'ক্রাক-ডাউনের' রাতে কী ঘটেছিল?
গ
উদ্দীপকে 'রেইনকোট' গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের আলোকে স্বাধীনতা যুদ্ধে এদেশের জনসাধারণের অবস্থা আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'ক্রাক-ডাউনের' রাতে কী ঘটেছিল?

'ক্রাক-ডাউনের' রাতে কী ঘটেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'রেইনকোট' গল্পটি কার লেখা?

'রেইনকোট' গল্পটি কার লেখা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বর্গি এল খাজনা নিতে মারল মানুষ কত। পুড়ল শহর পুড়ল শ্যামল গ্রাম যে শত শত। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না।

Comilla · 2017

ক
'রেইনকোট' গল্পের কথকের নাম কী?
খ
'রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন'- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকটিতে 'রেইনকোট' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ
"হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা- উদ্দীপকের এই বক্তব্যের মতো 'রেইনকোট' গল্পেও প্রতিরোধের চিত্র রয়েছে"- তোমার মতামতসহ আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন'- ব্যাখ্যা করো।

'রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'রেইনকোট' গল্পের কথকের নাম কী?

'রেইনকোট' গল্পের কথকের নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বিদেশি সেনার কামান বুলেটে বিদ্ধ নারী, শিশু আর যুবক-জোয়ান-বৃদ্ধ। শত্রু সেনারা হত্যার অভিযানে মুক্তিবাহিনী প্রতিরোধে উত্থানে। মুক্তির পথ যুদ্ধেও রয় জেনে ঘাতক ধ্বংস করেছে অস্ত্র হেনে।

Jessore · 2017

ক
'রেইনকোট' গল্পটি কত সালে প্রকাশিত হয়?
খ
'যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর'- বাক্যটি বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের 'বিদেশি সেনা' 'রেইনকোট' গল্পের কাদের সাথে তুলনীয়? পাঠ্য গল্পে তাদের তৎপরতার সাথে উদ্দীপকের বর্ণনার মিলগুলো তুলে ধরো।
ঘ
"উদ্দীপকটির 'মুক্তিবাহিনী'র সাথে 'রেইনকোট' গল্পে বর্ণিত মুক্তিযুদ্ধের স্বপক্ষশক্তির বর্ণনা অনেকটা সাদৃশ্যযুক্ত হলেও বৈসাদৃশ্যও রয়েছে"- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর'- বাক্যটি বুঝিয়ে লেখ।

'যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর'- বাক্যটি বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'রেইনকোট' গল্পটি কত সালে প্রকাশিত হয়?

'রেইনকোট' গল্পটি কত সালে প্রকাশিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের আলোকে স্বাধীনতা যুদ্ধে এদেশের জনসাধারণের অবস্থা আলোচনউদ্দীপকে 'রেইনকোট' গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।'ক্রাক-ডাউনের' রাতে কী ঘটেছিল?'রেইনকোট' গল্পটি কার লেখা?"হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা- উদ্দীপকের এই বক্তব্যের মতো 'রেইনকোট' গল্পউদ্দীপকটিতে 'রেইনকোট' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।'রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন'- ব্যাখ্যা করো।'রেইনকোট' গল্পের কথকের নাম কী?"উদ্দীপকটির 'মুক্তিবাহিনী'র সাথে 'রেইনকোট' গল্পে বর্ণিত মুক্তিযুদ্ধের স্বপক্ষশক্উদ্দীপকের 'বিদেশি সেনা' 'রেইনকোট' গল্পের কাদের সাথে তুলনীয়? পাঠ্য গল্পে তাদের তৎ'যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর'- বাক্যটি বুঝিয়ে লেখ।'রেইনকোট' গল্পটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।