শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপক ও 'রেইনকোট' গল্প উভয় ক্ষেত্রেই গেরিলাযুদ্ধের গৌরবগাথা বর্ণিত হয়েছে।”— যথার্থতা যাচাই করো ৷

উত্তর: “উদ্দীপক ও 'রেইনকোট' গল্প উভয়ক্ষেত্রেই গেরিলাযুদ্ধের গৌরবগাথা বর্ণিত হয়েছে”— উক্তিটি যথার্থ । মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত 'রেইনকোট' গল্পে গেরিলা যোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ রয়েছে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ঢাকায় গেরিলা আক্রমণ শুরু হয়। গেরিলা যোদ্ধাদের লক্ষ্য ছিল আকস্মিক আক্রমণে শত্রুদলকে বিপর্যস্ত করে দেওয়া এবং দেশের বিজয়কে ত্বরান্বিত করা। আলোচ্য গল্পে দেখা যায় কুলির ছদ্মবেশ ধারণ করে মুক্তিযোদ্ধারা বৈদ্যুতিক ট্রান্সফর্মার ধ্বংস করে। আকস্মিক আক্রমণ করে তারা পাকিস্তানি হানাদার বাহিনীকে অতিষ্ঠ করে তোলে । উদ্দীপকে গেরিলা যুদ্ধের গৌরবগাথা বর্ণিত হয়েছে। মুক্তিযোদ্ধারা শত্রুদের মোকাবিলা করার জন্য গেরিলা যুদ্ধকৌশল অবলম্বন করেছিল। সম্মুখ যুদ্ধের চেয়ে গেরিলা আক্রমণ ছিল বেশি ফলপ্রসূ। উদ্দীপকে লক্ষ করা যায়, আকস্মিক আক্রমণে মুক্তিযোদ্ধারা শত্রুসৈন্যদের হত্যা করে এবং শত্রুদের প্রতি আক্রমণের পূর্বেই তারা নিরাপদ স্থানে আশ্রয় নেয় । শত চেষ্টা করেও হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের এই রহস্য ভেদ করতে পারে না। মুক্তিযোদ্ধাদের এই কৌশলগত আক্রমণ আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিল । উদ্দীপক এবং আলোচ্য গল্প উভয়ক্ষেত্রেই গেরিলাযুদ্ধের গৌরবগাথা বর্ণিত হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী ছিল প্রশিক্ষিত এবং অস্ত্রেশস্ত্রে সুসজ্জিত। মুক্তিযোদ্ধাদের চেয়ে তারা ছিল অধিক শক্তিশালী। তাই মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা আক্রমণের পরিকল্পনা গ্রহণ করে। শত্রুর বিরুদ্ধে সম্মুখ সমর অপেক্ষা গেরিলা আক্রমণ ছিল অধিক কার্যকরী। এর মাধ্যমে কৌশলে কম শক্তি ব্যয় করে শত্রুদের ব্যাপকতর ধ্বংসসাধন সম্ভব হতো। গেরিলা যোদ্ধারা আকস্মিক আক্রমণে শত্রুদের ব্যতিব্যস্ত করে তুলত এবং তাদের মাঝে ভয়ের সঞ্চার করত। উদ্দীপক ও আলোচ্য গল্প উভয়ক্ষেত্রেই গেরিলা যোদ্ধাদের বীরত্বের কথা বর্ণিত হয়েছে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ ।

HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল

“উদ্দীপক ও 'রেইনকোট' গল্প উভয় ক্ষেত্রেই গেরিলাযুদ্ধের গৌরবগাথা বর্…

উদ্দীপক

কোথা হতে কোন পথে কেমন করে মুক্তিফৌজ আসে, আক্রমণ করে এবং প্রতি আক্রমণ করে কোথায় হাওয়া হয়ে যায়, খানসেনারা তার রহস্য ভেদ করতে পারে না। কখনো কখনো খতরনাক অবস্থার মধ্যে পড়তে হয়। হাট-বাজারের লোকজন, মিল-ফ্যাক্টরির শ্রমিক, দোকানদার, স্কুলমাস্টার, ছাত্র— সকলকে কাতারবন্দি করে বন্দুকের নল উঁচিয়ে জিজ্ঞাসা করছে, “মুক্তি কিধার হ্যায় বোলো।” এক উত্তর— ওরা জানে না ।

Chittagong · 2019

উত্তর

“উও আপ হি কহ সকতা”— উক্তিটি প্রিনসিপ্যালের পিওন ইসহাক মিয়ার।

উত্তর

মুক্তিযোদ্ধার রেইনকোট পরিধান করে ভীতু নুরুল হুদার মাঝে যে সাহসের সঞ্চার ঘটেছে তারই প্রতিফলন বোঝাতে প্রশ্নোক্ত উক্তিটি করা হয়েছে। 'রেইনকোট' গল্পের কেন্দ্রীয় চরিত্র কলেজ শিক্ষক নুরুল হুদা ভীতু প্রকৃতির মানুষ। শ্যালক মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পর ভয়ে সে চারবার বাড়ি বদল করেছে। পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়ে সর্বদা সে ভীত ও সন্ত্রস্ত হয়ে থাকে। একদিন শ্যালক মিন্টুর রেইনকোট পরিধান করে সে সাহসী হয়ে ওঠে। একজন মুক্তিযোদ্ধার রেইনকোট কীভাবে মানুষের মাঝে সাহস, উষ্ণতা ও দেশপ্রেমের সঞ্চার করে— তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে প্রশ্নোক্ত উক্তিটির মধ্য দিয়ে।

উত্তর

প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা 'রেইনকোট' গল্পে পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর মুক্তিযোদ্ধাদের আকস্মিক আক্রমণের বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে, যার সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে। 'রেইনকোট' গল্পে মুক্তিযোদ্ধা কর্তৃক পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিহত করার বিষয়টি ফুটে উঠেছে। ঢাকাকে শত্রুমুক্ত করতে তরুণ মুক্তিযোদ্ধারা কৌশলে পাকিস্তানি হানাদারদের ওপর আক্রমণ চালাত। কিছু বুঝে ওঠার আগেই মুহুর্মুহু আক্রমণে শত্রুদের বিপর্যস্ত করে তোলা ছিল মুক্তিযোদ্ধাদের যুদ্ধকৌশল। তারা ঢাকার বাইরে থেকে নৌকায় করে এসে অপারেশন সম্পন্ন করে আবার চলে যেত। উদ্দীপকেও মুক্তিযোদ্ধাদের আকস্মিক আক্রমণের উল্লেখ রয়েছে । মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণে শত্রুবাহিনী দিশেহারা হয়ে পড়ে। অনেক চেষ্টা করেও মুক্তিবাহিনীর আক্রমণের এই রহস্য তারা ভেদ করতে পারে না। মুক্তিযোদ্ধাদের কৌশলের কাছে নাস্তানাবুদ হয়ে পাকিস্তানি বাহিনীর অনেককে প্রাণ হারাতে হয়। মুক্তিযোদ্ধাদের যুদ্ধ কৌশল দেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল। মুক্তিযোদ্ধাদের আকস্মিক আক্রমণের কৌশলের দিক থেকে আলোচ্য গল্পের সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে।

উত্তর

“উদ্দীপক ও 'রেইনকোট' গল্প উভয়ক্ষেত্রেই গেরিলাযুদ্ধের গৌরবগাথা বর্ণিত হয়েছে”— উক্তিটি যথার্থ । মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত 'রেইনকোট' গল্পে গেরিলা যোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ রয়েছে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ঢাকায় গেরিলা আক্রমণ শুরু হয়। গেরিলা যোদ্ধাদের লক্ষ্য ছিল আকস্মিক আক্রমণে শত্রুদলকে বিপর্যস্ত করে দেওয়া এবং দেশের বিজয়কে ত্বরান্বিত করা। আলোচ্য গল্পে দেখা যায় কুলির ছদ্মবেশ ধারণ করে মুক্তিযোদ্ধারা বৈদ্যুতিক ট্রান্সফর্মার ধ্বংস করে। আকস্মিক আক্রমণ করে তারা পাকিস্তানি হানাদার বাহিনীকে অতিষ্ঠ করে তোলে । উদ্দীপকে গেরিলা যুদ্ধের গৌরবগাথা বর্ণিত হয়েছে। মুক্তিযোদ্ধারা শত্রুদের মোকাবিলা করার জন্য গেরিলা যুদ্ধকৌশল অবলম্বন করেছিল। সম্মুখ যুদ্ধের চেয়ে গেরিলা আক্রমণ ছিল বেশি ফলপ্রসূ। উদ্দীপকে লক্ষ করা যায়, আকস্মিক আক্রমণে মুক্তিযোদ্ধারা শত্রুসৈন্যদের হত্যা করে এবং শত্রুদের প্রতি আক্রমণের পূর্বেই তারা নিরাপদ স্থানে আশ্রয় নেয় । শত চেষ্টা করেও হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের এই রহস্য ভেদ করতে পারে না। মুক্তিযোদ্ধাদের এই কৌশলগত আক্রমণ আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিল । উদ্দীপক এবং আলোচ্য গল্প উভয়ক্ষেত্রেই গেরিলাযুদ্ধের গৌরবগাথা বর্ণিত হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী ছিল প্রশিক্ষিত এবং অস্ত্রেশস্ত্রে সুসজ্জিত। মুক্তিযোদ্ধাদের চেয়ে তারা ছিল অধিক শক্তিশালী। তাই মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা আক্রমণের পরিকল্পনা গ্রহণ করে। শত্রুর বিরুদ্ধে সম্মুখ সমর অপেক্ষা গেরিলা আক্রমণ ছিল অধিক কার্যকরী। এর মাধ্যমে কৌশলে কম শক্তি ব্যয় করে শত্রুদের ব্যাপকতর ধ্বংসসাধন সম্ভব হতো। গেরিলা যোদ্ধারা আকস্মিক আক্রমণে শত্রুদের ব্যতিব্যস্ত করে তুলত এবং তাদের মাঝে ভয়ের সঞ্চার করত। উদ্দীপক ও আলোচ্য গল্প উভয়ক্ষেত্রেই গেরিলা যোদ্ধাদের বীরত্বের কথা বর্ণিত হয়েছে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ ।
HSCBangla 1st Paperগদ্য : রেইনকোট
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"চকচকে রোদ। সড়কের উত্তরে রাইফেল রেঞ্জের মধ্যে গামছা-পরা এক কিশোর তিন চারটে গরু খেদিয়ে নিয়ে যাচ্ছে। তার মাথায় ছালা বোঝাই ঘাস। কাঁধে লাঙল-জোয়াল। সম্ভবত সে মাঠ থেকে বাড়ি ফিরছে। 'মুক্তি! মুক্তি!' একজন সৈনিক চিৎকার করে ওঠে। 'কাঁহা? কাঁহা?- অপরেরা প্রশ্ন করে। 'ভাহনা তরফ দেখো।' কলিমুদ্দি দফাদার সবিনয়ে বলতে চায়, 'মুক্তি নেহি ক্যাপ্টেন সাব, উয়ো রাখাল হ্যায়, মেরা চেনাজানা হ্যায়। 'চুপরাও সালে কাফের কা বাচ্চা কাফের। মুক্তি, আলবৎ মুক্তি।' বলেই সকলে একসঙ্গে গুলি ছোঁড়ে। এলাকা কেঁপে ওঠে। ধ্বনি প্রতিধ্বনিত হয়ে দূরে ছড়িয়ে পড়ে।

Rajshahi · 2017

ক
'রেইনকোট' গল্পটি কার লেখা?
খ
'ক্রাক-ডাউনের' রাতে কী ঘটেছিল?
গ
উদ্দীপকে 'রেইনকোট' গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের আলোকে স্বাধীনতা যুদ্ধে এদেশের জনসাধারণের অবস্থা আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'ক্রাক-ডাউনের' রাতে কী ঘটেছিল?

'ক্রাক-ডাউনের' রাতে কী ঘটেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'রেইনকোট' গল্পটি কার লেখা?

'রেইনকোট' গল্পটি কার লেখা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বর্গি এল খাজনা নিতে মারল মানুষ কত। পুড়ল শহর পুড়ল শ্যামল গ্রাম যে শত শত। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না।

Comilla · 2017

ক
'রেইনকোট' গল্পের কথকের নাম কী?
খ
'রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন'- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকটিতে 'রেইনকোট' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ
"হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা- উদ্দীপকের এই বক্তব্যের মতো 'রেইনকোট' গল্পেও প্রতিরোধের চিত্র রয়েছে"- তোমার মতামতসহ আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন'- ব্যাখ্যা করো।

'রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'রেইনকোট' গল্পের কথকের নাম কী?

'রেইনকোট' গল্পের কথকের নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বিদেশি সেনার কামান বুলেটে বিদ্ধ নারী, শিশু আর যুবক-জোয়ান-বৃদ্ধ। শত্রু সেনারা হত্যার অভিযানে মুক্তিবাহিনী প্রতিরোধে উত্থানে। মুক্তির পথ যুদ্ধেও রয় জেনে ঘাতক ধ্বংস করেছে অস্ত্র হেনে।

Jessore · 2017

ক
'রেইনকোট' গল্পটি কত সালে প্রকাশিত হয়?
খ
'যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর'- বাক্যটি বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের 'বিদেশি সেনা' 'রেইনকোট' গল্পের কাদের সাথে তুলনীয়? পাঠ্য গল্পে তাদের তৎপরতার সাথে উদ্দীপকের বর্ণনার মিলগুলো তুলে ধরো।
ঘ
"উদ্দীপকটির 'মুক্তিবাহিনী'র সাথে 'রেইনকোট' গল্পে বর্ণিত মুক্তিযুদ্ধের স্বপক্ষশক্তির বর্ণনা অনেকটা সাদৃশ্যযুক্ত হলেও বৈসাদৃশ্যও রয়েছে"- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর'- বাক্যটি বুঝিয়ে লেখ।

'যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর'- বাক্যটি বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'রেইনকোট' গল্পটি কত সালে প্রকাশিত হয়?

'রেইনকোট' গল্পটি কত সালে প্রকাশিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের আলোকে স্বাধীনতা যুদ্ধে এদেশের জনসাধারণের অবস্থা আলোচনউদ্দীপকে 'রেইনকোট' গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।'ক্রাক-ডাউনের' রাতে কী ঘটেছিল?'রেইনকোট' গল্পটি কার লেখা?"হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা- উদ্দীপকের এই বক্তব্যের মতো 'রেইনকোট' গল্পউদ্দীপকটিতে 'রেইনকোট' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।'রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন'- ব্যাখ্যা করো।'রেইনকোট' গল্পের কথকের নাম কী?"উদ্দীপকটির 'মুক্তিবাহিনী'র সাথে 'রেইনকোট' গল্পে বর্ণিত মুক্তিযুদ্ধের স্বপক্ষশক্উদ্দীপকের 'বিদেশি সেনা' 'রেইনকোট' গল্পের কাদের সাথে তুলনীয়? পাঠ্য গল্পে তাদের তৎ'যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর'- বাক্যটি বুঝিয়ে লেখ।'রেইনকোট' গল্পটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।