রিপনের দেখা প্রথম দুর্যোগটি সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
উত্তর: রিপনের দেখা প্রথম দুর্যোগটি হচ্ছে বন্যা। নিচে বন্যা সৃষ্টির কারণ ব্যাখ্যা করা হলো- বন্যা সৃষ্টির পিছনে বেশ কিছু জটিল কারণ আছে। যার মধ্যে অন্যতম হলো নদ-নদীগুলোর পানি ধারণ ক্ষমতা কমে যাওয়া। নদীভাঙন, বর্জ্য অব্যবস্থাপনাসহ নানা কারণে নদ-নদী ভরাট হয়ে যাওয়ায় নদ-নদীগুলোর পানি ধারণ ক্ষমতা কমে গেছে। যে কারণে ভারী বর্ষণ বা উজানের অববাহিকা থেকে আসা পানি খুব সহজেই নদী ভরে দুকূল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে। এছাড়া মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট জোয়ারের কারণে উজানের পানি নদ-নদীর মাধ্যমে সাগরে যেতে পারে না। ফলে নদ-নদীর আশেপাশের এলাকায় বন্যা সৃষ্টি হয়। আবার বাংলাদেশের বেশিরভাগ এলাকা সমতল হওয়ায় বৃষ্টির পানি সহজে নদ-নদীতে গিয়ে পড়তে পারে না। কাজেই ভারী বর্ষণ হলে সৃষ্ট জলাবদ্ধতা থেকেও বন্যা হয়। এছাড়াও বঙ্গোপসাগরে সাইক্লোনের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসের প্রভাবেও বন্যা দেখা দেয় বিশেষ করে উপকূলীয় অঞ্চলে। সাম্প্রতিককালে ঘূর্ণিঝড় আইলা ও সিডর এবং এদের প্রভাবে সৃষ্ট বন্যার কথা আমরা সবাই জানি।
SSC বিজ্ঞান অধ্যায়-৯ : দুর্যোগের সাথে বসবাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৯ : দুর্যোগের সাথে বসবাস (Full Syllabus) · সৃজনশীল
রিপনের দেখা প্রথম দুর্যোগটি সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
