১নং দৃশ্যকল্পের দুর্যোগটি সংঘটিত হওয়ার কারণ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ১নং দৃশ্যকল্পের দুর্যোগটি হচ্ছে সাইক্লোন বা ঘূর্ণিঝড়। নিচে ঘূর্ণিঝড় সংঘটিত হওয়ার কারণ বর্ণনা করা হলো- ঘূর্ণিঝড় সৃষ্টি হয় গভীর সমুদ্রে। এ প্রাকৃতিক দুর্যোগটি সৃষ্টির প্রধান কারণ হলো উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপ। ঘূর্ণিঝড় সৃষ্টি হতে সাগরের তাপমাত্রা ২৭০ সেলসিয়াসের বেশি হতে হয়। সাগরে বৃষ্টিপাতের ফলে সুপ্ততাপ ছেড়ে দেয়, যা বাষ্পীভবন বাড়িয়ে দেয়। আবার এ সুপ্ত তাপের প্রভাবে বায়ুমণ্ডলের তাপমাত্রাও বেড়ে যায় ফলে বায়ুমণ্ডল অস্থিতিশীল হয়ে পড়ে এবং নিম্নচাপের সৃষ্টি করে। নিম্নচাপ সৃষ্টি 'হলে আশপাশের বাতাস সেখানে ধাবিত হয়, যা বাড়তি তাপমাত্রার কারণে ঘুরতে ঘুরতে উপরে উঠতে থাকে এবং ঘূর্ণিঝড় সৃষ্টি করে। এ প্রক্রিয়ায় সৃষ্ট ঘূর্ণিঝড়ে বাতাসের বেগ অনেক বেশি। তবে বাতাসের বেগ ঘণ্টায় ৬৩ কিলোমিটার বা তার বেশি হলে তাকে ঘূর্ণিঝড় হিসেবে গণ্য করা হয়।
SSC বিজ্ঞান অধ্যায়-৯ : দুর্যোগের সাথে বসবাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৯ : দুর্যোগের সাথে বসবাস (Full Syllabus) · সৃজনশীল
১নং দৃশ্যকল্পের দুর্যোগটি সংঘটিত হওয়ার কারণ বর্ণনা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
