প্রথম দুর্যোগটি মোকাবেলায়, পূর্ব প্রস্তুতির সুযোগ থাকলেও দ্বিতীয় দুর্যোগটির ক্ষেত্রে তা সম্ভব নয়- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় দুর্যোগটি যথাক্রমে ঘূর্ণিঝড় ও টর্নেডো। ঘূর্ণিঝড়ের বেলায় পূর্বপ্রস্তুতির সুযোগ থাকলেও টর্নেডোর ক্ষেত্রে তা সম্ভব নয়। নিচে তা বিশ্লেষণ করা হলো- ঘূর্ণিঝড় সাধারণত সাগরে সৃষ্টি হয় এবং তা ধীরে ধীরে উপকূলের দিকে অগ্রসর হয়। এটি গঠিত হতে ও স্থলভাগে পৌছাতে কয়েকদিন সময় নেয়। এই সময়ের মধ্যে আধুনিক আবহাওয়া প্রযুক্তির মাধ্যমে ঘূর্ণিঝড়ের গতিপথ, গতি ও শক্তি নির্ণয় করে আগাম সতর্কতা দেওয়া সম্ভব হয়। ফলে সরকার, প্রশাসন এবং জনগণ পূর্ব থেকেই আশ্রয় কেন্দ্রে যাওয়ার, খাদ্য ও ওষুধ মজুত করার এবং অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ পায়। অপরদিকে, টর্নোডো হঠাৎ করেই সৃষ্টি হয় যা অল্প সময়ের মধ্যেই একটি ক্ষুদ্র এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ করে ফেলতে পারে। টর্নেডোর গঠনের সময় এতই স্বল্প যে তা শনাক্ত করাও কঠিন এবং পূর্বাভাস দেওয়া গেলেও প্রস্তুতির সময় হাতে থাকে না বললেই চলে। ফলে টর্নেডোর ক্ষয়ক্ষতি প্রতিরোধে কার্যকর পূর্বপ্রস্তুতি গ্রহণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই কারণে বলা যায়, ঘূর্ণিঝড়ের তুলনায় টর্নেডোর ক্ষেত্রে পূর্বপ্রস্তুতির সুযোগ অনেক কম।
SSC বিজ্ঞান অধ্যায়-৯ : দুর্যোগের সাথে বসবাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৯ : দুর্যোগের সাথে বসবাস (Full Syllabus) · সৃজনশীল
প্রথম দুর্যোগটি মোকাবেলায়, পূর্ব প্রস্তুতির সুযোগ থাকলেও দ্বিতীয় দু…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
