শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের আলোকে পরিবেশ সংরক্ষণে 'A [গণিত] নিয়ন্ত্রিত হলে 'B [গণিত] এবং 'D [গণিত] এর কারণে সৃষ্ট দূষণ রোধ সম্ভব হবে”। উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকে A, B ও D তে যথাক্রমে জনসংখ্যা বৃদ্ধি, বৃক্ষ নিধন ও যানবাহন দেখানো হয়েছে। জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রিত হলে বৃক্ষ নিধন ও যানবাহনের দূষণ রোধ করা সম্ভব হবে। জনসংখ্যা বৃদ্ধি আমাদের দেশে একটি অন্যতম সমস্যা। বাড়তি জনসংখ্যার জন্য প্রয়োজন বাড়তি খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসাসহ বাড়তি যানবাহন তথা পরিবহন সুবিধা। জনসংখ্যা বৃদ্ধির ফলে বাড়তি লোকের বাসস্থানের জন্য বনভূমি কেটে আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হচ্ছে। এক সমীক্ষায় দেখা গেছে, ১৯৫০ সালের পর থেকে শুধু জনসংখ্যা বৃদ্ধির কারণে শতকরা ৮০ ভাগ বনভূমি উজাড় হয়ে গেছে। সাথে সাথে হাজার হাজার বনজ গাছপালা ও জীবজন্তুর অস্তিত্ব বিলীন হয়ে গেছে। বাড়তি জনসংখ্যার চাপ সামলানোর জন্য নতুন নতুন শিল্প-কারখানা তৈরি হচ্ছে যার কারণে আবাদি জমিসহ বনভূমি উজাড় বা নির্বিচারে বৃক্ষ নিধন হচ্ছে। এতে করে প্রাকৃতিক উপায়ে গাছপালার দ্বারা কার্বন ডাইঅক্সাইডের শোষণ কমে যাচ্ছে, যার ফলে বায়ুমন্ডলে এর পরিমাণ ক্রমাগত বেড়েই চলেছে। এছাড়াও অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। যার ফলশ্রুতিতে যানবাহনের নির্গত ধোঁয়া বায়ু দূষণ এমনকি গ্রিন হাউস গ্যাসের নিঃসরণও বাড়িয়ে দিচ্ছে। সুতরাং জনসংখ্যা বৃদ্ধির কারণে বিভিন্ন ধরনের নিত্যনতুন সমস্যা ও জটিলতার সৃণ্যি হচ্ছে। যদি এ জনসংখ্যা বৃদ্ধি রোধ করা যায় তবে স্বাভাবিকভাবেই বৃক্ষ নিধন কমে যাবে এবং যানবাহনের সংখ্যাও কমবে। এর ফলশ্রতিতে এগুলোর দূষণ রোধ করা সম্ভব হবে।

SSC বিজ্ঞান অধ্যায়-৯ : দুর্যোগের সাথে বসবাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বিজ্ঞান · অধ্যায়-৯ : দুর্যোগের সাথে বসবাস (Full Syllabus) · সৃজনশীল

"উদ্দীপকের আলোকে পরিবেশ সংরক্ষণে 'A নিয়ন্ত্রিত হলে 'B এবং 'D এর …

উদ্দীপক

question image

Jessore · 2025

উত্তর

উষ্ণ কেন্দ্রীয় যে লঘুচাপ, যার চারদিকে উষ্ণ ও আর্দ্র বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রচণ্ডভাবে ঘুরতে থাকে তাকে সাইক্লোন বলে।

উত্তর

একটানা ২ সপ্তাহ ০.২৫ মিলিমিটারের কম বৃষ্টিপাত হলে তাকে খরা বলে। জনসংখ্যা বৃদ্ধির কারণে অপরিকল্পিত উন্নয়ন, বৃক্ষনিধন এবং গ্রিন হাউস গ্যাসের প্রভাবে বায়ুমণ্ডল ধীরে ধীরে রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। ফলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, যা খরার মূল কারণ। তাছাড়া পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যাওয়া, নদীর গতিপথ পরিবর্তন, উজান থেকে পানি প্রত্যাহার, পানি সংরক্ষণ প্রক্রিয়ার অভাব, ওজোন স্তরের ক্ষয় ইত্যাদির কারণেও খরার সৃষ্টি হয়।

উত্তর

উদ্দীপকের C চিহ্নিত অংশটি হলো শিল্পকারখানা। শিল্পকারখানার ধোঁয়ায় কার্বন ডাইঅক্সাইড (CO₂), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাইঅক্সাইড (SO₂) এবং আরও নানা ধরনের ক্ষতিকারক বায়বীয় পদার্থ থাকে। এসব বায়বীয় পদার্থ বায়ুদূষণের জন্য দায়ী। বায়ুমণ্ডলে CO, এর পরিমাণ বাড়লে যে প্রতিক্রিয়া হয় তা গ্রিন হাউস প্রতিক্রিয়া নামে পরিচিত। কার্বন ডাইঅক্সাইড এমন একটি গ্যাস, যা গ্রিন হাউজের কাচের দেয়ালের মতো কাজ করে। দিনের বেলায় সূর্যের আলো বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। রাতে ভূপৃষ্ঠ থেকে সেই তাপ বায়ুমন্ডলে ফিরে আসে এবং ভূপৃষ্ঠ শীতল হয়। কিন্তু কিছু তাপ বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কারণে আটকা পড়ে। ফলে রাতের বেলায়ও পৃথিবী উষ্ণ থাকে। আর তাপ ধরে রাখার এ ঘটনাকেই গ্রিন হাউস প্রভাব বলে। শিল্পকারখানার সংখ্যা যতো বাড়বে কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ ততো বাড়বে আর তার সাথে বাড়বে গ্রিন হাউস প্রভাব তথা বৈশ্বিক উষ্ণতা। উপরের বর্ণনার আলোকে বলা যায়, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য শিল্পকারখানা দায়ী।

উত্তর

উদ্দীপকে A, B ও D তে যথাক্রমে জনসংখ্যা বৃদ্ধি, বৃক্ষ নিধন ও যানবাহন দেখানো হয়েছে। জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রিত হলে বৃক্ষ নিধন ও যানবাহনের দূষণ রোধ করা সম্ভব হবে। জনসংখ্যা বৃদ্ধি আমাদের দেশে একটি অন্যতম সমস্যা। বাড়তি জনসংখ্যার জন্য প্রয়োজন বাড়তি খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসাসহ বাড়তি যানবাহন তথা পরিবহন সুবিধা। জনসংখ্যা বৃদ্ধির ফলে বাড়তি লোকের বাসস্থানের জন্য বনভূমি কেটে আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হচ্ছে। এক সমীক্ষায় দেখা গেছে, ১৯৫০ সালের পর থেকে শুধু জনসংখ্যা বৃদ্ধির কারণে শতকরা ৮০ ভাগ বনভূমি উজাড় হয়ে গেছে। সাথে সাথে হাজার হাজার বনজ গাছপালা ও জীবজন্তুর অস্তিত্ব বিলীন হয়ে গেছে। বাড়তি জনসংখ্যার চাপ সামলানোর জন্য নতুন নতুন শিল্প-কারখানা তৈরি হচ্ছে যার কারণে আবাদি জমিসহ বনভূমি উজাড় বা নির্বিচারে বৃক্ষ নিধন হচ্ছে। এতে করে প্রাকৃতিক উপায়ে গাছপালার দ্বারা কার্বন ডাইঅক্সাইডের শোষণ কমে যাচ্ছে, যার ফলে বায়ুমন্ডলে এর পরিমাণ ক্রমাগত বেড়েই চলেছে। এছাড়াও অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। যার ফলশ্রুতিতে যানবাহনের নির্গত ধোঁয়া বায়ু দূষণ এমনকি গ্রিন হাউস গ্যাসের নিঃসরণও বাড়িয়ে দিচ্ছে। সুতরাং জনসংখ্যা বৃদ্ধির কারণে বিভিন্ন ধরনের নিত্যনতুন সমস্যা ও জটিলতার সৃণ্যি হচ্ছে। যদি এ জনসংখ্যা বৃদ্ধি রোধ করা যায় তবে স্বাভাবিকভাবেই বৃক্ষ নিধন কমে যাবে এবং যানবাহনের সংখ্যাও কমবে। এর ফলশ্রতিতে এগুলোর দূষণ রোধ করা সম্ভব হবে।
SSCবিজ্ঞানঅধ্যায়-৯ : দুর্যোগের সাথে বসবাস (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গভীর সমুদ্রের তাপমাত্রা ২৭° সেলসিয়াসের বেশি হলে সেখান থেকেই এক প্রকার দুর্যোগ সৃষ্টি হয়। আর একটি দুর্যোগ সৃষ্টি হয়েছিল ১৯৮৯ সালে, ঢাকা জেলার ডেমরা থানায়, যার বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৬০০-৭০০ কিলোমিটারের মধ্যে। এ রকম দুর্যোগ যে কোনো স্থানেই সংঘটিত হতে পারে।

Mymensingh · 2025

ক
প্রকৃতি সংরক্ষণশীলতা কাকে বলে?
খ
জনসংখ্যা বৃদ্ধি পরিবেশগত সমস্যার অন্যতম কারণ কেন?
গ
প্রথম দুর্যোগটির কবল থেকে রেহাই পেতে বাংলাদেশের প্রেক্ষাপটে করণীয় কী? ব্যাখ্যা কর।
ঘ
প্রথম দুর্যোগটি মোকাবেলায়, পূর্ব প্রস্তুতির সুযোগ থাকলেও দ্বিতীয় দুর্যোগটির ক্ষেত্রে তা সম্ভব নয়- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.জনসংখ্যা বৃদ্ধি পরিবেশগত সমস্যার অন্যতম কারণ কেন?

জনসংখ্যা বৃদ্ধি পরিবেশগত সমস্যার অন্যতম কারণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকৃতি সংরক্ষণশীলতা কাকে বলে?

প্রকৃতি সংরক্ষণশীলতা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: প্রচন্ড গতিবেগসম্পন্ন বাতাস কুণ্ডলীয় আকারে নিম্নচাপ সৃষ্টির মাধ্যমে দুর্যোগ সৃষ্টি হয়। দৃশ্যকল্প-২: 'XX' একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, যার মাত্রা 'রিখটার স্কেলে' পরিমাপ করা হয়।

Dinajpur · 2025

ক
মাটি কাকে বলে?
খ
সুন্দরবনের ভারসাম্য নষ্ট হচ্ছে কেন? ব্যাখ্যা কর।
গ
১নং দৃশ্যকল্পের দুর্যোগটি সংঘটিত হওয়ার কারণ বর্ণনা কর।
ঘ
দৃশ্যকল্প-২ এ উল্লিখিত 'XX' কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ? এবং দুর্যোগটির আগে ও পরবর্তী করণীয় বিষয়সমূহ উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সুন্দরবনের ভারসাম্য নষ্ট হচ্ছে কেন? ব্যাখ্যা কর।

সুন্দরবনের ভারসাম্য নষ্ট হচ্ছে কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাটি কাকে বলে?

মাটি কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2025

ক
এসিড বৃষ্টি কাকে বলে?
খ
আমাদের জাতীয় অর্থনীতিতে বনাঞ্চল যথেষ্ট গুরুত্বপূর্ণ কেন?
গ
চিত্র-১ এ সৃষ্ট দুর্যোগটির কারণ ব্যাখ্যা কর।
ঘ
চিত্র-২ ও চিত্র-৩ এর সৃষ্ট দুর্যোগের মধ্যে কোনটি সহজে মোকাবেলা করা যায়- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.আমাদের জাতীয় অর্থনীতিতে বনাঞ্চল যথেষ্ট গুরুত্বপূর্ণ কেন?

আমাদের জাতীয় অর্থনীতিতে বনাঞ্চল যথেষ্ট গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এসিড বৃষ্টি কাকে বলে?

এসিড বৃষ্টি কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রথম দুর্যোগটি মোকাবেলায়, পূর্ব প্রস্তুতির সুযোগ থাকলেও দ্বিতীয় দুর্যোগটির ক্ষেপ্রথম দুর্যোগটির কবল থেকে রেহাই পেতে বাংলাদেশের প্রেক্ষাপটে করণীয় কী? ব্যাখ্যা কজনসংখ্যা বৃদ্ধি পরিবেশগত সমস্যার অন্যতম কারণ কেন?প্রকৃতি সংরক্ষণশীলতা কাকে বলে?দৃশ্যকল্প-২ এ উল্লিখিত ' [গণিত] ' কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ? এবং দুর্যোগটির আগ১নং দৃশ্যকল্পের দুর্যোগটি সংঘটিত হওয়ার কারণ বর্ণনা কর।সুন্দরবনের ভারসাম্য নষ্ট হচ্ছে কেন? ব্যাখ্যা কর।মাটি কাকে বলে?চিত্র-২ ও চিত্র-৩ এর সৃষ্ট দুর্যোগের মধ্যে কোনটি সহজে মোকাবেলা করা যায়- বিশ্লেষণচিত্র-১ এ সৃষ্ট দুর্যোগটির কারণ ব্যাখ্যা কর।আমাদের জাতীয় অর্থনীতিতে বনাঞ্চল যথেষ্ট গুরুত্বপূর্ণ কেন?এসিড বৃষ্টি কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।