বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য 'C [গণিত] দায়ী ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের C চিহ্নিত অংশটি হলো শিল্পকারখানা। শিল্পকারখানার ধোঁয়ায় কার্বন ডাইঅক্সাইড (CO₂), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাইঅক্সাইড (SO₂) এবং আরও নানা ধরনের ক্ষতিকারক বায়বীয় পদার্থ থাকে। এসব বায়বীয় পদার্থ বায়ুদূষণের জন্য দায়ী। বায়ুমণ্ডলে CO, এর পরিমাণ বাড়লে যে প্রতিক্রিয়া হয় তা গ্রিন হাউস প্রতিক্রিয়া নামে পরিচিত। কার্বন ডাইঅক্সাইড এমন একটি গ্যাস, যা গ্রিন হাউজের কাচের দেয়ালের মতো কাজ করে। দিনের বেলায় সূর্যের আলো বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। রাতে ভূপৃষ্ঠ থেকে সেই তাপ বায়ুমন্ডলে ফিরে আসে এবং ভূপৃষ্ঠ শীতল হয়। কিন্তু কিছু তাপ বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কারণে আটকা পড়ে। ফলে রাতের বেলায়ও পৃথিবী উষ্ণ থাকে। আর তাপ ধরে রাখার এ ঘটনাকেই গ্রিন হাউস প্রভাব বলে। শিল্পকারখানার সংখ্যা যতো বাড়বে কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ ততো বাড়বে আর তার সাথে বাড়বে গ্রিন হাউস প্রভাব তথা বৈশ্বিক উষ্ণতা। উপরের বর্ণনার আলোকে বলা যায়, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য শিল্পকারখানা দায়ী।
SSC বিজ্ঞান অধ্যায়-৯ : দুর্যোগের সাথে বসবাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৯ : দুর্যোগের সাথে বসবাস (Full Syllabus) · সৃজনশীল
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য 'C দায়ী ব্যাখ্যা কর।
উদ্দীপক

Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
