উদ্দীপকের শেষোক্ত দুর্যোগটির প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শেষোক্ত দুর্যোগটি হচ্ছে খরা। যা' একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। নিচে খরার প্রভাব ব্যাখ্যা করা হলো- খরার সময় মাটিতে পানির পরিমাণ কমতে কমতে মাটি পানিশূন্য হয়ে যায় এবং এর ফলে মাটিতে গাছপালা বা শস্য জন্মাতে পারে না। এ কারণে খরা হলে ফসল উৎপাদন কমে যায় এবং এটি দুর্ভিক্ষের কারণও হতে পারে। খরার ফলে শুধু মানুষ নয়, গবাদিপশুর জন্যও খাদ্যসংকট দেখা দেয়। কৃষিনির্ভর শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হয়, যেটি কর্মসংস্থানের জন্য একটি বড়ো হুমকি হয়ে দাঁড়ায়। খরার কারণে মাটির উর্বরতা কমে যায়। দীর্ঘস্থায়ী খরার কারণে দেশে সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলা (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, বগুড়া, কুষ্টিয়া, যশোর) খরার জন্য ঝুঁকিপূর্ণ। বাংলাদেশে ১৯৭৮-৭৯ সালে ভয়াবহ খরা হয়েছিল। এক সমীক্ষায় দেখা গেছে, এ খরায় ক্ষতির পরিমাণ ১৯৭৪ সালের ভয়াবহ বন্যার চেয়েও বেশি ছিল। উপরের বর্ণনার আলোকে বলা যায়, খরা একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যার প্রভাবে মানুষসহ অন্যান্য জীবের জীবন দুর্বিষহ হয়ে ওঠে।
SSC বিজ্ঞান অধ্যায়-৯ : দুর্যোগের সাথে বসবাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৯ : দুর্যোগের সাথে বসবাস (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের শেষোক্ত দুর্যোগটির প্রভাব ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
