উদ্দীপকের প্রাকৃতিক সম্পদটি সংরক্ষণে তুমি কী কী কৌশল অবলম্বন করবে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রাকৃতিক সম্পদটি হচ্ছে মাটি। মাটি সংরক্ষণে আমি যেসব কৌশল অবলম্বন করব তা নিচে বিশ্লেষণ করা হলো- ১. মাটি সংরক্ষণের সবচেয়ে কার্যকর এবং সহজ কৌশল হলো মাটিতে বেশি করে গাছ লাগানো। মাটিতে তৃণগুল্ম ও দূর্বা কিংবা অন্য যেকোনো ঘাসজাতীয় উদ্ভিদ এবং অন্যান্য গাছপালা থাকলে ভারী বৃষ্টিপাতও মাটির ক্ষয়সাধন করতে পারে না। ২. জমির ফসল তোলার পর গোড়া উপড়ে না তুলে জমিতে রেখে দিব। ৩. ঢালু জায়গা দিয়ে যেন পানি প্রবাহিত না হতে পারে তার ব্যবস্থা করব। ৪. ঘাস কাটার সময় একেবারে মাটি ঘেঁষে কাটব না। ৫. নতুন গাছ লাগানোর ব্যবস্থা না করে কখনোই বনের গাছ কাটব না। ৬. রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করব। ৭. একই জমিতে বারবার একই ফসল চাষ না করে বিভিন্ন ধরনের ফসল চাষ করব। ৮. নদী ভাঙনের মাধ্যমে মাটির ক্ষয় বন্ধ করতে হবে। এজন্য নদীর পাড়ে কলমি, ধনচে ইত্যাদি গাছ লাগাব। নদী অত্যধিক খরস্রোতা, হলে নদীর পাড়ে বালুর বস্তা ফেলে বা কংক্রিটের তৈরি ব্লক দিয়ে ভাঙন ঠেকাব।
SSC বিজ্ঞান অধ্যায়-৮ : আমাদের সম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৮ : আমাদের সম্পদ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের প্রাকৃতিক সম্পদটি সংরক্ষণে তুমি কী কী কৌশল অবলম্বন করবে ত…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
