আমাদের দৈনন্দিন জীবনে B ও C এর মধ্যে কোনটির ব্যবহার বেশি? বিশ্লেষণ কর।
উত্তর: আমাদের দৈনন্দিন জীবনে B ও C অর্থাৎ পেট্রোলিয়াম ও কয়লার মধ্যে পেট্রোলিয়ামের ব্যবহার বেশি। নিচে তা বিশ্লেষণ করা হলো-বর্তমান সময়ে যানবাহন চালাতে পেট্রোল, ডিজেল ও অন্যান্য পেট্রোলিয়ামজাত জ্বালানির ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। কৃষিজমিতে সেচকাজে, ডিজেলচালিত ইঞ্জিনে জ্বালানি হিসেবে প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম ব্যবহৃত হয়। এছাড়া শিল্পকারখানায় সার, কীটনাশক, মোম, আলকাতরা, লুব্রিকেন্ট, গ্রিজ ইত্যাদি তৈরিতেও পেট্রোলিয়াম ব্যবহৃত হয়। এমনকি রান্নার গ্যাস (এলপিজি), কেরোসিন, প্লাস্টিক, প্রসাধনী, ওষুধসহ নানাক্ষেত্রে পেট্রোলিয়ামজাত উপাদান ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে, কয়লার ব্যবহার প্রধানত বিদ্যুৎ উৎপাদনে, শিল্পকারখানায়, বাসাবাড়িতে জ্বালানি হিসেবে সামান্য কিছু কয়লা ব্যবহৃত হয়। শিল্পক্ষেত্রে এর ব্যবহার ধীরে ধীরে পরিবেশবান্ধব বিকল্প জ্বালানি দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে। তাছাড়া কয়লার ধোঁয়াও পরিবেশ দূষণের কারণ বলে এর ব্যবহার কমে যাচ্ছে। তাই বলা যায়, আধুনিক জীবনে পেট্রোলিয়াম আমাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে কয়লার চেয়ে অনেক বেশি ব্যবহৃত ও গুরুত্বপূর্ণ।
SSC বিজ্ঞান অধ্যায়-৮ : আমাদের সম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৮ : আমাদের সম্পদ (Full Syllabus) · সৃজনশীল
আমাদের দৈনন্দিন জীবনে B ও C এর মধ্যে কোনটির ব্যবহার বেশি? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
