'A [গণিত] খনিজটির প্রক্রিয়াকরণ পদ্ধতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] এ উল্লিখিত খনিজটি হলো প্রাকৃতিক গ্যাস। নিচে প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণ পদ্ধতি ব্যাখ্যা করা হলো- প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণ একটি জটিল শিল্পপ্রক্রিয়া, যেটি কয়েক ধাপে সম্পন্ন হয়। সাধারণভাবে যেখানে গ্যাসকূপ পাওয়া যায়, সেখানেই প্রক্রিয়াকরণ সম্পন্ন করা হয়। প্রক্রিয়াকরণ অনেকাংশে নির্ভর করে গ্যাসের গঠন অর্থাৎ এতে বিদ্যমান অন্যান্য পদার্থের ওপর। সাধারণত গ্যাসকূপে গ্যাস ও তেল একসাথে থাকে। তাই প্রথমে তেলকে আলাদা করা হয়। এরপর প্রাকৃতিক গ্যাসে থাকা বেনজিন ও বিউটেন ঘনীভূত করে আলাদা করা হয়। প্রাকৃতিক গ্যাসে থাকা পানি দূর করার জন্য নিরুদকের মধ্যে দিয়ে চালনা করা হয়। অতঃপর গ্যাসে থাকা দূষণীয় পদার্থ হাইড্রোজেন সালফাইড (H₂S) এবং CO₂ পৃথক করা হয়। আবার প্রাপ্ত গ্যাসের মিশ্রণ থেকে নাইট্রোজেনকে আলাদা করা হয়। এ অবস্থায় প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসই বিশুদ্ধ মিথেন গ্যাস। যা পাইপ লাইনের মাধ্যমে সঞ্চালন করে ব্যবহার উপযোগী করা হয়।' [চিত্র]
SSC বিজ্ঞান অধ্যায়-৮ : আমাদের সম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৮ : আমাদের সম্পদ (Full Syllabus) · সৃজনশীল
'A খনিজটির প্রক্রিয়াকরণ পদ্ধতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
