মাটির pH জানা জরুরি কেন?
উত্তর: ফসল উৎপাদনের জন্য মাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানদণ্ড হলো এর pH pH-এর মান জানা থাকলে মাটি এসিডিক, ক্ষারীয় নাকি নিরপেক্ষ তা জানা যায়। বেশিরভাগ ফসলের ক্ষেত্রে নিরপেক্ষ pH থাকলে অধিক ফলন পাওয়া যায়। তবে কিছু ফসল আছে যেমন- আলু এবং গম মাটির pH ৫-৬ হলে সর্বোচ্চ উৎপাদন হয়। অন্যদিকে কিছু ফসল যেমন- যব, মাটির pH ৮ হলে ভালো উৎপাদন হয়। তাই জমিতে ফলন কেমন হবে তা pH মানের উপর অনেকটাই নির্ভরশীল বলে মাটির pH জানা জরুরি।
SSC বিজ্ঞান অধ্যায়-৮ : আমাদের সম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৮ : আমাদের সম্পদ (Full Syllabus) · সৃজনশীল
মাটির pH জানা জরুরি কেন?
উত্তর
