বাংলাদেশের প্রেক্ষাপটে 'F [গণিত] এর প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'F [গণিত] হচ্ছে জলবায়ুজনিত পরিবর্তন। বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ুজনিত পরিবর্তনের প্রভাব নিচে বিশ্লেষণ করা হলো- ১. ঋতুর পরিবর্তন : জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ঋতুচক্রে উল্লেখযোগ্য পরিবর্তন হতে দেখা যাচ্ছে। ২. বন্যা : সাম্প্রতিককালে জলবায়ুজনিত পরিবর্তনের ফলে ঘন ঘন ও অসময়ে প্রলয়ঙ্করী বন্যা লক্ষ করা যাচ্ছে। ৩. নদী ভাঙন : নদীমাতৃক বাংলাদেশে নদী ভাঙন একটি স্বাভাবিক ঘটনা হলেও সাম্প্রতিককালে তা অনেক বেড়ে গিয়েছে। ৪. খরা : জলবায়ুজনিত পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে, যাওয়ার কারণে সৃষ্ট খরায় বাংলাদেশে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ৫. পানির লবণাক্ততা : জলবায়ুর পরিবর্তনের ফলে লবণাক্ত পানির কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার প্রায় ১৩% কৃষিজমি ইতোমধ্যেই লবণাক্ততার শিকার হয়ে গেছে। ৬. বনাঞ্চল : সমুদ্রের পানির উচ্চতা যদি ৪৫ সেন্টিমিটার বাড়ে, তাহলে আমাদের একমাত্র এ ম্যানগ্রোভ বনের ৭৫% পানির নিচে তলিয়ে যাবে। আর যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ মিটার বাড়ে তাহলে প্রায় পুরো সুন্দরবন ও এর জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। ৭. মৎস্য সম্পদ : জলবায়ু পরিবর্তনের ফলে মাছের বাসস্থান, খাদ্য সংগ্রহ এবং জৈবিক নানা প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে, এমনকি মাছ মারাও যাচ্ছে। ৮. জীববৈচিত্র্য : জলবায়ুজনিত পরিবর্তনের ফলে বাংলাদেশে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। ৯. সাইক্লোন : সাইক্লোনের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন ও অনেক বেশি ধ্বংসাত্মক আকার ধারণ করছে।
SSC বিজ্ঞান অধ্যায়-৯ : দুর্যোগের সাথে বসবাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৯ : দুর্যোগের সাথে বসবাস (Full Syllabus) · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে 'F এর প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
