উদ্দীপকের বেলুমামা 'সাহিত্যে খেলা' প্রবন্ধের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: মানসিকতার দিক থেকে উদ্দীপকের বেলুমামা 'সাহিত্যে খেলা' প্রবন্ধের স্কুলমাস্টার চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'সাহিত্যে খেলা' প্রবন্ধে লেখক সাহিত্যের প্রতি আমাদের বিরাগ সৃষ্টির কারণ হিসেবে 'স্কুল শিক্ষকদের দায়ী করেছেন। কেননা তারা জোর করে সাহিত্যের গূঢ় তত্ত্ব বা গুণের কথা শেখালেও এতে করে সাহিত্যের সঙ্গে আমাদের প্রাণের মিলন ঘটে না। সাহিত্য কী তা আমরা বুঝতে পারি না। স্কুলমাস্টাররা যেমন সব বিষয়ই শিক্ষার্থীদের জোর করে বোঝাতে চান, তেমনই উদ্দীপকেও বেলুমামা জোর করে শিশুদের শেখাতে চান। বেলুমামা শিশুদের খেলাধুলা বাদ দিয়ে পড়ালেখা করার কথা বলেন। শিশুরা তখন শিক্ষালাভের বিপরীতে মনের আনন্দে খেলা করার বিষয়টি গ্রহণ করে। 'সাহিত্যে খেলা' প্রবন্ধেও লেখক স্কুলমাস্টারদের সম্বন্ধে এই কথাগুলোই বলেছেন। তারাও শিক্ষার্থীদের মনের আনন্দকে প্রাধান্য না দিয়ে জোরপূর্বক পড়ালেখায় ব্যস্ত রাখতে চান। এ দিক থেকে উদ্দীপকের বেলুমামা ও 'সাহিত্যে খেলা' প্রবন্ধের স্কুলমাস্টারদের একই কাতারে ফেলা যায়।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
উদ্দীপকের বেলুমামা 'সাহিত্যে খেলা' প্রবন্ধের কোন চরিত্রের সঙ্গে সাদ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর