"যিনি গড়তে জানেন, তিনি শিবও গড়তে পারেন, বাঁদরও গড়তে পারেন।"- উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: ➤ "যিনি গড়তে জানেন, তিনি শিবও গড়তে পারেন, বাঁদরও গড়তে পারেন।"- উক্তিটিতে লেখক পৃথিবীর বড় মাপের শিল্পীদের প্রশংসাকীর্তন করেছেন। ➤ দক্ষতা ও নৈপুণ্য একজন শিল্পীর শিল্প নির্মাণের যথার্থ উপায়। দক্ষতা ও নৈপুণ্য অর্জনের মধ্য দিয়েই প্রত্যেক শিল্পী, কবি- সাহিত্যিক স্ব-স্ব ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। আর এর জন্য প্রয়োজন অধ্যবসায়। অধ্যবসায় দ্বারাই পৃথিবীতে অমরত্ব লাভের কর্মসাধন করা সম্ভব। উদাহরণস্বরূপ প্রাবন্ধিক বিশ্বখ্যাত ভাস্করশিল্পী ফ্যাঁসোয়া অগুস্ত রোদ্যার কথা উল্লেখ করেছেন। তিনি শিল্পকর্মে এতটাই দক্ষ ছিলেন যে, যখন-তখন হাতে কাদা নিয়ে আঙুলে টিপে মাটির পুতুল তৈরি করতে পারতেন। পৃথিবীর বড় মাপের শিল্পীরাই এই কাজটা করতে পারতেন। তাই প্রাবন্ধিক বলেছেন, "যিনি গড়তে জানেন, তিনি শিবও গড়তে পারেন, বাঁদরও গড়তে পারেন।" সারকথা: প্রশ্নোক্ত উক্তিটিতে বড় মাপের শিল্পীদের মাহাত্ম্য কীর্তিত হয়েছে। যারা বড় মাপের শিল্পী তারা খেলাচ্ছলে বড় বড় করতে পারেন। তাদের পক্ষে অসাধারণ কিছু যেমন তৈরি করা সম্ভব, তেমনই সাধারণ কিছু তৈরি করাও সম্ভব। ড় শিল্পকর্ম তৈরি
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
"যিনি গড়তে জানেন, তিনি শিবও গড়তে পারেন, বাঁদরও গড়তে পারেন।"- উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর