উদ্দীপকের বিষয়বস্তু 'সাহিত্যে খেলা' প্রবন্ধের মূলভাবকে সম্পূর্ণরূপে ধারণ করে না, কেন? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের একটি মাত্র দিক সাহিত্যচর্চার আদর্শের প্রকাশ ঘটায় উদ্দীপকের বিষয়বস্তু 'সাহিত্যে খেলা' প্রবন্ধের মূলভাবকে সম্পূর্ণরূপে ধারণ করে না। 'সাহিত্যে খেলা' প্রবন্ধে প্রাবন্ধিক সাহিত্যচর্চা সম্পর্কে নানাবিধ বিষয় তুলে ধরেছেন। এ প্রবন্ধে সাহিত্যচর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট পরিচয় ফুটে উঠেছে। সাহিত্যের প্রকৃত উদ্দেশ্য আনন্দ দান, কারও মনোরঞ্জন নয়। উদ্দীপকের মানিক বন্দ্যোপাধ্যায় প্রকৃত সাহিত্যের স্রষ্টা হিসেবে খ্যাত। কোনোরূপ মনোরঞ্জনের উদ্দেশ্যে তিনি সাহিত্যচর্চা করেননি। তাই তো তাঁর সাহিত্য কালজয়ী হয়ে উঠেছে। 'সাহিত্যে খেলা' প্রবন্ধেও মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো প্রকৃত সাহিত্যচর্চার বিষয়টি তুলে ধরেছেন প্রাবন্ধিক। উদ্দীপকের মানিক বন্দ্যোপাধ্যায়ের মাঝে প্রকৃত সাহিত্যসাধকের দিকটি ফুটে উঠেছে। এটি 'সাহিত্যে খেলা' প্রবন্ধের একটি মাত্র দিক। এ প্রবন্ধে এটি ছাড়াও লেখক বহু বিষয়ের আলোচনা যুক্ত করেছেন। সাহিত্যচর্চাকে লেখক স্কুল-মাস্টারি থেকে আলাদা বলতে চেয়েছেন। পাঠকদের শিক্ষা দেওয়া সাহিত্যের উদ্দেশ্য নয়। লেখক সাহিত্যচর্চাকে খেলাধুলার সঙ্গে তুলনা করেছেন। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য স্বধর্মচ্যুত হয়ে পড়বে। সাহিত্যের উদ্দেশ্য শিক্ষাদান করাও নয়। তাই লেখক সাহিত্যের সঙ্গে খেলাধুলার তুলনা করেছেন। এ বিষয়গুলো উদ্দীপকে অনুপস্থিত থাকায় উদ্দীপকটি 'সাহিত্যে খেলা' প্রবন্ধের মূলভাবকে সম্পূর্ণরূপে ধারণ করেনি।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
উদ্দীপকের বিষয়বস্তু 'সাহিত্যে খেলা' প্রবন্ধের মূলভাবকে সম্পূর্ণরূপে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর