উদ্দীপকে উল্লিখিত মানিক বন্দ্যোপাধ্যায়ের মনোভাব 'সাহিত্যে খেলা' প্রবন্ধের সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মানিক বন্দোপাধ্যায়ের মনোভাব 'সাহিত্যে খেলা' প্রবন্ধের সাহিত্যচর্চার আদর্শের দিক থেকে সাদৃশ্যপূর্ণ। 'সাহিত্যে খেলা' প্রবন্ধে লেখক দেখিয়েছেন যে, সাহিত্যের প্রকৃত উদ্দেশ্য সৌন্দর্যসৃষ্টির সাপেক্ষে পাঠকচিত্তে আনন্দের সংশ্লেষণ। মহৎ শিল্পীরা এই আদর্শ মেনেই সাহিত্যজগতে উজ্জ্বল হয়ে আছেন। উদ্দীপকের মানিক বন্দ্যোপাধ্যায়ও তেমনই একনিষ্ঠ সাহিত্যসাধক। তিনি তাঁর 'পদ্মানদীর মাঝি' উপন্যাসে জেলেজীবনের নিখুঁত বর্ণনা দিয়েছেন। তিনি কিন্তু জেলে সম্প্রদায়কে তুষ্ট করতে এ লেখা লেখেননি। তাঁর আটচল্লিশ বছরের জীবন কেটেছে অভাব-অনটনে। শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় মারা গেলেও তিনি সাহিত্যের প্রকৃত উদ্দেশ্য থেকে বিচ্যুত হননি। 'সাহিত্যে খেলা' প্রবন্ধেও লেখক প্রকৃত সাহিত্যিকের মনোভাবের দিকটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কোনো প্রকার উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাঁরা সাহিত্যচর্চা করেন না। এক্ষেত্রে তাঁরা তাঁদের ফলভোগের লোভেও বসে থাকেন না। তারা শুধু বিশ্বমানবের মনের সঙ্গে লেখক সত্তার সংযোগ ঘটান। এই সাহিত্যচর্চার আদর্শটি উদ্দীপকের মানিক বন্দ্যোপাধ্যায় ধারণ করেছেন। এভাবেই উদ্দীপকে উল্লিখিত মানিক বন্দ্যোপাধ্যায়ের মনোভাব 'সাহিত্যে খেলা' প্রবন্ধের সাহিত্যচর্চার আদর্শের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মানিক বন্দ্যোপাধ্যায়ের মনোভাব 'সাহিত্যে খেলা' প্র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর