উদ্দীপকটি 'সাহিত্যে খেলা' প্রবন্ধের সমগ্র ভাব ধারণ করেনি- তোমার মতামতসহ আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের একাধিক দিক অনুপস্থিত থাকায়, "উদ্দীপকটি 'সাহিত্যে খেলা' প্রবন্ধের সমগ্র ভাব ধারণ করেনি”- এ মন্তব্যটি যথার্থ। 'সাহিত্যে খেলা' প্রবন্ধে লেখক সাহিত্যচর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে তাঁর মতামত ও দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। তাঁর মতে সাহিত্যের উদ্দেশ্য হলো সকলকে আনন্দ দান করা, কারও মনোরঞ্জন করা নয়। তাই সাহিত্যের সঙ্গে তুলনা চলে খেলাধুলার। উদ্দীপকের মিরাজ মিয়ার মাঝে পাঠকের মনোরঞ্জনের বিষয়টি পরিলক্ষিত হয়েছে। তিনি মনে করেন, পাঠকের চাহিদা অনুযায়ী লিখলে জনপ্রিয়তা পাওয়া যায়। 'সাহিত্যে খেলা' প্রবন্ধেও লেখক পাঠক মনোরঞ্জনকারী লেখকদের কথা উল্লেখ করেছেন। এরা ইতর লেখক বলে সাহিত্যের উচ্চাসনে এদের জায়গা নেই। উদ্দীপকের মিরাজ মিয়ার কর্মকাণ্ডে লেখা হয়ে পড়ে স্বধর্মচ্যুত, যা 'সাহিত্যে খেলা' প্রবন্ধের একটি বিষয়। এ প্রবন্ধে লেখক আরও বিষয় নিয়ে আলোচনা করেছেন। সাহিত্যের উদ্দেশ্য মহৎ শিল্পীদের বৈশিষ্ট্য, সাহিত্যের সাথে খেলার সাদৃশ্য রয়েছে। সাহিত্যিক ও শিক্ষকদের বিষয় ও নীতিগত পার্থক্য প্রভৃতি বিষয়ের প্রতি লেখক এ প্রবন্ধে গুরুত্বারোপ করেছেন, যা উদ্দীপকে অনুপস্থিত। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে "উদ্দীপকটি 'সাহিত্যে খেলা' প্রবন্ধের সমগ্র ভাব ধারণ করেনি।"- আলোচ্য এ মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
উদ্দীপকটি 'সাহিত্যে খেলা' প্রবন্ধের সমগ্র ভাব ধারণ করেনি- তোমার মতা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর