উদ্দীপকের বিশেষ শ্রেণির জন্য লেখা বিষয়টি তোমার পঠিত 'সাহিত্যে খেলা' প্রবন্ধের কোন শ্রেণির লেখকদের নির্দেশ করে? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের বিশেষ শ্রেণির জন্য লেখা বিষয়টি আমার পঠিত 'সাহিত্যে খেলা' প্রবন্ধের স্বধর্মচ্যুত লেখকদের নির্দেশ করে। 'সাহিত্যে খেলা' প্রবন্ধে সাহিত্যচর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট পরিচয় ফুটে উঠেছে। লেখকের মতে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে আনন্দদান। 'সাহিত্যে খেলা' প্রবন্ধের লেখকের মতে, সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সকলকে আনন্দ দান করা, কারও মনোরঞ্জন করা নয়। সাহিত্যে সকল শ্রেণির মানুষের প্রবেশাধিকার থাকবে। কোনো বিশেষ শ্রেণি অর্থাৎ সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য হয়ে পড়ে স্বধর্মচ্যুত। উদ্দীপকে আজাদ রহমান শিশুসাহিত্যিক ছিলেন। কিছু বন্ধুর প্ররোচনায় তিনি বিশেষ শ্রেণির জন্য সাহিত্য রচনা করেন, যা তাকে আনন্দ দেয় না, বরং সৃজনীক্ষমতা নষ্ট করে দেয়। বিশেষ শ্রেণির জন্য সাহিত্য রচনা করা সাহিত্যিকদের 'সাহিত্যে খেলা' প্রবন্ধে লেখক স্বধর্মচ্যুত বলে বর্ণনা করেন।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
উদ্দীপকের বিশেষ শ্রেণির জন্য লেখা বিষয়টি তোমার পঠিত 'সাহিত্যে খেলা'…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর