"সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারও মনোরঞ্জন করা নয়।"- ব্যাখ্যা করো।
উত্তর: "সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারও মনোরঞ্জন করা নয়"- সাহিত্যের স্বরূপ বোঝানোর জন্য প্রাবন্ধিক প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। এ পৃথিবীতে খেলার ময়দানই একমাত্র জায়গা, যেখানে ব্রাহ্মণ-শূদ্রের প্রভেদ নেই। অনুরূপভাবে সাহিত্যও এমন একটি ক্ষেত্র, যা চর্চার ক্ষেত্রে তেমন কোনো বাধা নেই। তবে তা যদি সমাজের নির্দিষ্ট কোনো শ্রেণির মনোরঞ্জনের উদ্দেশ্যে লিখিত হয়, তখন সাহিত্য হয়ে পড়ে স্বধর্মচ্যুত। কেননা একটি নির্দিষ্ট শ্রেণির কাছে একই রকম সাহিত্যের কদর দীর্ঘদিনব্যাপী থাকে না। তাছাড়া সাহিত্যের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে মানুষের মনকে জাগানো। মূলত প্রাবন্ধিক সাহিত্যের স্বরূপ বোঝানোর জন্য প্রশ্নোক্ত মন্তব্যটির অবতারণা করেছেন।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
"সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারও মনোরঞ্জন করা নয়।"- ব্যাখ্যা করো।
উত্তর