উদ্দীপকের সঙ্গে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের সাদৃশ্য কোথায়? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের সঙ্গে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের সাদৃশ্য হলো পাঠকের মনোরঞ্জনকারী সাহিত্যিকের আচরণের দিকটি। 'সাহিত্যে খেলা' প্রবন্ধে লেখক প্রকৃত শিল্পীর মনোভাব ও কর্মকুশল তুলে ধরেছেন। প্রকৃত সাহিত্যিক সাহিত্যকে খেলা হিসেবে নেন। প্রবন্ধে লেখক প্রকৃত সাহিত্যিকের সাহিত্য সৃষ্টিকে খেলার সঙ্গে তুলনা করেছেন। সৌন্দর্য সৃষ্টির মাধ্যমে আনন্দের সঞ্চার করাই তাঁর একমাত্র উদ্দেশ্য। উদ্দীপকের নাসির পাঠকের চাহিদা অনুযায়ী লেখা লিখে জনপ্রিয় লেখক হতে চান। সাময়িকভাবে তিনি সফল হলেও ধীরে ধীরে তার লেখার আবেদন ম্লান হতে থাকে। তারপর এক সময় তার সৃষ্ট সাহিত্য কালের অতল গর্ভে হারিয়ে যায়। বিষয়টি 'সাহিত্যে খেলা' প্রবন্ধের পাঠকের মনোরঞ্জনকারী সাহিত্যিকের মনোভাব ও কর্মকান্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। নিজের মনোভাবের সঙ্গে বিশ্বমনের সংযোগ সাধনই লেখকের ব্রত। তবে এর বিপরীত চিত্রও দেখা যায়। কেউ কেউ আবার খ্যাতির জন্য পাঠকের চাহিদা অনুযায়ী সাহিত্য সৃষ্টি করেন। এ ধরনের সাহিত্য সাময়িকভাবে জনপ্রিয় হলেও কালোত্তীর্ণ হতে ব্যর্থ হয়।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের সাদৃশ্য কোথায়? আলোচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর