"উদ্দীপকের মূলভাবটি যেন 'সাহিত্যে খেলা' প্রবন্ধেরই অনুরণন" উদ্দীপক ও 'সাহিত্যে খেলা' প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: "উদ্দীপকের মূলভাবটি যেন 'সাহিত্যে খেলা' প্রবন্ধেরই অনুরণন”- মন্তব্যটি যথার্থ। 'সাহিত্যে খেলা' প্রবন্ধানুসারে, সাহিত্যের জগৎ মূলত নিছক আনন্দের জগৎ। মহৎ কবির সৃষ্টি সর্বজনীন আবেদনে পরিপূর্ণ। তার মানবসত্তা প্রতিনিয়তই বিশ্বমানব সত্তা ও সভ্যতার সাথে নিত্যনতুন সংযোগ সাধনের সেতু নির্মাণ করে। উদ্দীপকে জীবনানন্দ দাশ বাংলার নিসর্গ সৌন্দর্যকে যেরূপ ধারণ করতে পেরেছেন, তা আর কোনো কবি পারেননি। তাঁর কবিতায় মানুষের চেয়ে প্রকৃতির প্রাবল্য অধিক। ফলে সমালোচকরা তাঁর কবিতার নানা সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা করলেও তিনি দিন দিন পাঠকের কাছে সমাদৃত হচ্ছেন। 'সাহিত্যে খেলা' প্রবন্ধের প্রাবন্ধিকের মতে, নিছক আনন্দদানের উদ্দেশ্যে যে সাহিত্যকর্ম রচিত হবে, তা গুণগত মান হারাবে না। পাঠকের অনিচ্ছায় কিংবা অবহেলায় সেসব সাহিত্যকর্ম কালের গর্ভে বিলীন হবে না। 'সাহিত্যে খেলা' প্রবন্ধের প্রাবন্ধিক সাহিত্য রচনার উদ্দেশ্য হিসেবে কেবল আনন্দদানের প্রসঙ্গ উল্লেখ করেছেন। কেননা ব্যক্তির মনোরঞ্জনের উদ্দেশ্যে সাহিত্যকর্ম রচিত হলে তা হয়ে পড়ে স্বধর্মচ্যুত। উদ্দীপকের জীবনানন্দ দাশ সমালোচকদের সমালোচনা উপেক্ষা করে নিজ কাব্যভাষায় সাহিত্যকর্ম রচনা করেছেন। এতে নির্দিষ্ট শ্রেণির মানুষের মনোরঞ্জন না হলেও, পাঠকসমাজে তিনি দিন দিন সমাদৃত হয়েছেন। কেননা তাঁর কাব্য কেবল নির্দিষ্ট গোষ্ঠীর মনোরঞ্জনের উদ্দেশ্য রচিতা না হয়ে সাহিত্যের প্রকৃত আদর্শ মেনেই রচিত হয়েছে। যা আলোচ্য প্রবন্ধের প্রাবন্ধিকের নির্দেশিত পথেরই অনুরূপ। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যৌক্তিক।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
"উদ্দীপকের মূলভাবটি যেন 'সাহিত্যে খেলা' প্রবন্ধেরই অনুরণন" উদ্দীপক …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর