উদ্দীপকে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে 'সাহিত্যের খেলা' প্রবন্ধের পাঠকের মনোরঞ্জনকারী সাহিত্যিকের আচরণের দিকটি প্রকাশ পেয়েছে। 'সাহিত্যে খেলা' প্রবন্ধে লেখক প্রকৃত সাহিত্যিকের কর্মকাণ্ড তুলে ধরেছেন। প্রকৃত সাহিত্যিক খেলাচ্ছলে সাহিত্য সৃষ্টি করেন। পক্ষান্তরে ইতর শিল্পীরা পাঠকের চাহিদা মাফিক লেখালেখি করেন। উদ্দীপকের মিরাজ মিয়া জনপ্রিয়তার লোভে তাই লিখেন যা পাঠক পছন্দ করবে। তার ধারণা, নিজের স্বকীয়তা বজায় রেখে লিখলে পাঠকপ্রিয় হওয়া যায় না। এ জাতীয় উদ্দেশ্যপ্রণোদিত লেখা তিনি লিখে সে ক্লান্তি অনুভব করেন। 'সাহিত্যে খেলা' প্রবন্ধেও লেখক বাজারি সাহিত্যিকদের দৃষ্টান্ত স্থাপন করেছেন। পাঠকদের মনোরঞ্জন করার জন্য এরা লেখনি ধারণ করে বলে এদেরকে ইতর শিল্পী বলে উল্লেখ করা হয়েছে। 'সাহিত্যে খেলা' প্রবন্ধের এ দিকটির সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
উদ্দীপকে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আলোচন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর