“কোনো উদ্দেশ্য নিয়ে সাহিত্যচর্চা করলে হিতে বিপরীত হতে পারে।"- উদ্দীপক ও 'সাহিত্যে খেলা' প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সাহিত্য রচনা করলে শিল্পগুণ ক্ষুণ্ণ হয়, তাই "কোনো উদ্দেশ্য নিয়ে সাহিত্যচর্চা করলে হিতে বিপরীত হতে পারে" মন্তব্যটি যথার্থ। 'সাহিত্যে খেলা' প্রবন্ধে লেখক দেখিয়েছেন যে, সাহিত্য সৃষ্টির একমাত্র লক্ষ্য- সৌন্দর্য সৃষ্টি ও আনন্দ দান। যিনি যথার্থ সাহিত্যিক, তিনি তাঁর সাহিত্যের সৌন্দর্য বৃদ্ধির প্রতি সচেষ্ট হন। এতে করে তাঁর সাহিত্য কালজয়ী হয়ে ওঠে। যুগ-যুগান্তর ধরে তাঁর সাহিত্য স্বমহিমায় উজ্জ্বল থাকে। এর বিপরীত হলে সাহিত্য আরোপিত হয়ে পড়ে। সেই সাহিত্য সাময়িক জনপ্রিয় হলেও কালের বিবর্তনে মহিমা তা হারায়। উদ্দীপকের নাসির সৌন্দর্য সৃষ্টির বিপরীতে পাঠকের মনোরঞ্জনকে সাহিত্য রচনার লক্ষ্য হিসেবে নিয়েছেন। ফলে নিজ সময়ে জনপ্রিয় হলেও কালের গহ্বরে ধীরে ধীরে তলিয়ে গেছে তার সেই ঠুনকো জনপ্রিয়তা। 'সাহিত্যে খেলা' প্রবন্ধেও উদ্দেশ্যপ্রণোদিত রচিত সাহিত্যের সমালোচনা করা হয়েছে। কোনো সাময়িক উদ্দেশ্য নিয়ে সাহিত্য রচনা করলে তা কালের গর্ভে হারিয়ে যায়। 'সাহিত্যে খেলা' প্রবন্ধে লেখক জনপ্রিয়তা প্রত্যাশী সাহিত্যিকদের নীচ সাহিত্যিক হিসেবে আখ্যায়িত করেছেন। সাহিত্যিকের সাহিত্যজগতে খেলা করার স্বাধীনতা রয়েছে। এর মাধ্যমেই সাহিত্যিক বিশ্বমনের সঙ্গে কবিমনের সম্পর্ক স্থাপন করেন। এর বিপরীত ঘটলে সাহিত্য তার কালজয়ী মহিমা হারায়। সেটিই উদ্দীপকের নাসিরের সাহিত্যের ক্ষেত্রে ঘটেছে। তাই বলা যায়, "কোনো উদ্দেশ্য নিয়ে সাহিত্যচর্চা করলে হিতে বিপরীত হতে পারে" মন্তব্যটি যুক্তিপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
“কোনো উদ্দেশ্য নিয়ে সাহিত্যচর্চা করলে হিতে বিপরীত হতে পারে।"- উদ্দী…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর