'অতি সস্তা খেলনা' বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ পাঠকের মনস্কৃষ্টির জন্য যে সাহিত্য রচিত হয় 'অতি সস্তা খেলনা' বলতে তা-ই বোঝানো হয়েছে। ➤ বর্তমান যুগে পাঠক হচ্ছে জনসাধারণ, তাই তাদের মনোরঞ্জনের জন্য খেলনা গড়তে হবে, তা না হলে রাজারে কাটবে না। কিন্তু খেলনা গড়ে পাঠকের মনস্কৃষ্টি হলেও লেখকের মনস্কৃষ্টি হতে পারে না। কারণ পাঠকসমাজ যে খেলনা আজ আদর করে, কাল তা ভেঙে ফেলে। এজন্য শুধু পাঠকের মনোরঞ্জনের জন্য সৃষ্ট/রচিত সাহিত্যকে 'অতি সস্তা খেলনা' বলা হয়েছে। সারকথা: শুধু পাঠকের মনোরঞ্জনের জন্য সৃষ্ট/রচিত সাহিত্যকে 'অতি সস্তা খেলনা' বলা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
'অতি সস্তা খেলনা' বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর