'হৃদয় ও প্রাণের ক্ষুধা নাশে ফুল, দুনিয়ার মাঝে সেই তো সুধা'- উদ্দীপকের এই উক্তির মর্মার্থ 'সাহিত্যে খেলা' প্রবন্ধের সঙ্গে অভিন্ন। যুক্তিসহ লেখো।
উত্তর: উদ্দীপকের "হৃদয় ও প্রাণের ক্ষুধা নাশে ফুল, দুনিয়ার মাঝে সেই তো সুধা”- পঙ্ক্তিটি 'সাহিত্যের খেলা' প্রবন্ধের সাহিত্যের মূল উদ্দেশ্য তথা আনন্দ দানকে নির্দেশ করায়, উদ্দীপকের এই উক্তিটির মর্মার্থ 'সাহিত্যের খেলা' প্রবন্ধের সঙ্গে অভিন্ন। মন্তব্যটি যৌক্তিক। প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর মতে, সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সকলকে আনন্দ দান করা, কারও মনোরঞ্জন করা নয়। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য হয়ে পড়বে স্বধর্মচ্যুত। সাহিত্যের রস আস্বাদন করে মানুষ স্বেচ্ছায় ও আনন্দে। উদ্দীপকে বলা হয়েছে ফুল আনন্দের প্রতীক। এটি হৃদয় ও প্রাণে আনন্দের দ্যুতি ছড়ায়, যা মানুষকে উজ্জীবিত করে। ফলে ফুল প্রাণের সুধার প্রতীক। 'সাহিত্যের খেলা' প্রবন্ধেও লেখক সাহিত্যকে আনন্দের অনুষঙ্গ হিসেবে দেখিয়েছেন। সাহিত্য মানুষকে আনন্দ দেয় বলে সাহিত্যের সংস্পর্শে মানুষ উজ্জীবিত হয়। উদ্দীপকের "হৃদয় ও প্রাণের ক্ষুধা নাশে ফুল, দুনিয়ার মাঝে সেই তো সুধা”- পঙ্ক্তিতে ফুলের মাধ্যমে হৃদয় ও আত্মার আনন্দের যে অনুভূতির কথা বলা হয়েছে তা 'সাহিত্যের খেলা প্রবন্ধে বর্ণিত সাহিত্যপাঠে প্রাপ্ত আনন্দের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ প্রবন্ধে লেখক একমাত্র আনন্দদানের লক্ষ্যে সাহিত্য রচনা ও পাঠের পরামর্শ দিয়েছেন। সাহিত্যপাঠে হৃদয়ে আনন্দের সাড়া জাগে, মন উজ্জীবিত হয়। উদ্দীপকের ফুল কেনার মাধ্যমেও আনন্দ প্রাপ্তির কথা তুলে ধরা হয়েছে। তাই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকের শেষ পঙ্ক্তিটির মর্মার্থ 'সাহিত্যের খেলা' প্রবন্ধের সঙ্গে অভিন্ন।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
'হৃদয় ও প্রাণের ক্ষুধা নাশে ফুল, দুনিয়ার মাঝে সেই তো সুধা'- উদ্দীপক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর