সুমনের ছোট ভাইয়ের দাঁত, ত্বক এবং স্বাস্থ্য পুনর্গঠনে খাদ্যাভ্যাসের কী পরিবর্তন ঘটাতে হবে? ব্যাখ্যা কর।
উত্তর: সুমনের ছোট ভাইয়ের খাওয়া মুখরোচক খাবার বলতে উদ্দীপকে ফাস্টফুড বা জাঙ্কফুডকে ইঙ্গিত করা হয়েছে। এটি এমন এক ধরনের খাবার, যা এর স্বাস্থ্যগত মূল্যের চেয়ে বরং এর মুখরোচক স্বাদের জন্য উৎপাদন করা হয়। এটি খেতে খুব মজার হলেও শরীরের জন্য ক্ষতিকর। এতে অতিরিক্ত রাসায়নিক পদার্থ থাকে, যা একে সুস্বাদু করে তুললেও এগুলো অস্বাস্থ্যকর। এছাড়া এতে প্রচুর পরিমাণে প্রাণিজ চর্বি ও চিনি থাকে, যা শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই অধিক পরিমাণে চর্বি জাতীয় খাবার খেলে দেহ এগুলোকে চর্বিকলায় রূপান্তর করে। ফলে দেহ স্থূলকায় হয়ে পড়ে। এছাড়া এতে বিদ্যমান অতিরিক্ত পরিমাণ চিনি দাঁত ও ত্বককে নষ্ট করে দেয়। এজন্যই সুমনের ছোট ভাই স্থূলকায় হয়ে পড়েছে এমন তার দাঁত ও ত্বক নষ্ট হয়ে যাচ্ছে। সুমনের ছোট ভাই এই খাদ্য বেশি খাওয়ায় তার শরীরে খাদ্যের উক্ত উপাদানগুলো বেশি পরিমাণে থাকে। ফলে অন্যান্য খাবারের প্রতি তার চাহিদা কম থাকে। এমতাবস্থায় দাঁত, ত্বক এবং স্বাস্থ্য পুনর্গঠনের জন্য ফাস্টফুড বা জাঙ্কফুড জাতীয় খাবার পরিহার করে পর্যাপ্ত পরিমাণ সুষম খাদ্য গ্রহণ করার অভ্যাস করতে হবে। কেননা সুষম খাদ্যে দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সবগুলো পর্যাপ্ত পরিমাণে থাকে। এই খাদ্য গ্রহণ করলে দেহের আমিষ, শর্করা, স্নেহ পদার্থ, ভিটামিন ও খনিজ লবণের চাহিদা সঠিকভাবে পূরণ হয় ফলে দেহ সুস্থ ও সবল থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
SSC বিজ্ঞান অধ্যায়-১ : উন্নততর জীবনধারা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১ : উন্নততর জীবনধারা · সৃজনশীল
সুমনের ছোট ভাইয়ের দাঁত, ত্বক এবং স্বাস্থ্য পুনর্গঠনে খাদ্যাভ্যাসের …
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
২৪.৯১ (প্রায়)
∴ মাসুমের বিএমআই ২৪.৯১ (প্রায়)
আবার, সুমনের ওজন = ৬৫ কেজি
এবং উচ্চতা= ১.৮ মিটার
∴ বিএমআই ২০.০৬ (প্রায়)
∴ সুমনের বিএমআই ২০.০৬ (প্রায়)।
মানুষের সুস্থ জীবনযাপনের জন্য শরীরের বিএমআই এর আদর্শ মান থাকতে হয়। সুস্বাস্থ্যের জন্য আদর্শ বিএমআই মান হলো ১৮.৫ - ২৪.৯। মাসুমের বিএমআই মান ২৪.৯১ যা আদর্শ বিএমআই মানের অন্তর্ভুক্ত না হলেও একদমই কাছাকাছি। তাই মাসুমকে সুস্থ বলা গেলেও তার বিএমআই নিরাপদ মানে নেই বলে ধরে নেওয়া যায়। অপরদিকে সুমনের বিএমআই ২০.০৬। যা সুস্বাস্থ্যের জন্য আদর্শ বিএমআই মানের নিরাপদ সীমার মধ্যে রয়েছে।
সুতরাং গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বলা যায় যে, মাসুম ও সুমনের মধ্যে সুমন বেশি সুস্থ।