খাদ্য তালিকায় রাফেজযুক্ত খাবার গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: খাদ্য তালিকায় রাফেজযুক্ত খাবার গুরুত্বপূর্ণ কারণ- এটি পরিপাকে সহায়তা করে, পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে। শরীর থেকে অপাচ্য খাদ্য নিষ্কাশনে সাহায্য করে। রাফেজযুক্ত খাবার শরীরের অতিরিক্ত চর্বি কমাতেও সাহায্য করে। বারবার ক্ষুধার প্রবণতা কমাতেও এটি কাজ করে। ধারণা করা হয়, রাফেজযুক্ত খাদ্য গ্রহণে পিত্তথলির রোগ, খাদ্যনালি ও মলাশয়ের ক্যান্সার, অ্যাপেন্ডিসাইটিস, হৃদরোগ ও স্থূলতা অনেকাংশে হ্রাস করে।
SSC বিজ্ঞান অধ্যায়-১ : উন্নততর জীবনধারা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১ : উন্নততর জীবনধারা · সৃজনশীল
খাদ্য তালিকায় রাফেজযুক্ত খাবার গুরুত্বপূর্ণ কেন?
উত্তর