শেয়ারFacebookWhatsApp

“সুষম খাদ্যে উদ্দীপকের সবগুলো উপাদান বিদ্যমান থাকে”- উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত খাদ্য উপাদানগুলো যথাক্রমে ৫% অসম্পৃক্ত, ২০% সম্পৃক্ত স্নেহ, ১৫% প্রোটিন এবং ৬০% শর্করা। যে খাদ্যে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি এই ছয়টি উপাদানই গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণে থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে দেহে স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালরি পাওয়া যায় তাকে সুষম খাদ্য বলে। একজন পূর্ণবয়স্ক শারীরিক পরিশ্রম করা মানুষের দৈনিক ২০০০ ২৫০০ কিলোক্যালরি খাবার গ্রহণ করা উচিত যার সম্পূর্ণ অংশই শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্য থেকে আসবে। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় এমন ধরনের খাদ্য থাকা দরকার যাতে সে খাদ্যের মধ্যে মুখ্য তিনটি খাদ্য উপাদানই সঠিক পরিমাণে থাকে। সুষম খাদ্যে উদ্দীপকে উল্লিখিত খাদ্য উপাদানগুলো পরিমিত মাত্রায় থাকা আবশ্যক। কেননা শর্করা দেহে কর্মক্ষমতা বৃদ্ধি ও তাপশক্তি উৎপাদন করে। আমাদের দেহে বিপাকীয় কাজের জন্য যে শক্তি লাগে তা শ্বসনের সময় শর্করা খাদ্য জারণের ফলে উৎপন্ন হয়। এছাড়া শর্করা কোষ্ঠকাটিন্য রোধ করে, ডিএনএ ও আরএনএ গঠনে অংশ নেয়। অপরদিকে খাদ্যে শর্করার পরিমাণ আবার চাহিদার তুলনায় বেশি হলে অতিরিক্ত শর্করা দেহে মেদরূপে জমা হয়। ফলে দেহ স্থূলকায় হতে পারে। প্রাণিদেহের গঠনে আমিষ অপরিহার্য। প্রাণিদহের শুষ্ক ওজনের প্রায় ৫০% প্রোটিন, কারণ কোষের গঠন এবং কার্যাবলি প্রোটিনের সাহায্যে নিয়ন্ত্রিত হয়। তাই দেহে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন না থাকলে দেহ সুস্থ ও সবলভাবে বেড়ে উঠতে পারে না, চলাচলও করতে পারে না। স্নেহ জাতীয় পদার্থ দেহের পুষ্টি ও বৃদ্ধির জন্য অতিআবশ্যক। এটি দেহে ভবিষ্যতের খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। অপরদিকে দেহে স্নেহ পদার্থের অভাবে চর্মরোগ, একজিমা ইত্যাদি দেখা দেয়। ত্বক শুষ্ক ও খসখসে হয়ে সৌন্দর্য নষ্ট হয়। আবার অতিরিক্ত স্নেহ পদার্থ দেহে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটায়। উপর্যুক্ত আলোচনা থেকে এটা স্পষ্ট যে, সুষম খাদ্যে উদ্দীপকের সবগুলো উপাদান অর্থাৎ শর্করা, আমিষ ও স্নেহ পদার্থ বিদ্যমান থাকে।

SSC বিজ্ঞান অধ্যায়-১ : উন্নততর জীবনধারা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বিজ্ঞান · অধ্যায়-১ : উন্নততর জীবনধারা · সৃজনশীল

“সুষম খাদ্যে উদ্দীপকের সবগুলো উপাদান বিদ্যমান থাকে”- উক্তিটি মূল্যা…

উদ্দীপক

question image

Mymensingh · 2023

উত্তর

রক্তরসের প্রায় ৯০% পানি, বাকি ১০% দ্রবীভূত অবস্থায় থাকে বিভিন্ন রকমের জৈব এবং অজৈব পদার্থ। রক্তের এই তরল অংশকে প্লাজমা বলে।

উত্তর

O গ্রুপের রক্তধারী ব্যক্তির রক্ত কণিকায় A ও B উভয় ধরনের অ্যান্টিজেন থাকে না। তাই তাদের রক্ত যেকোনো গ্রহীতা গ্রহণ করতে পারে। কারণ দাতার রক্তে কোনো অ্যান্টিজেন না থাকার জন্য গ্রহীতার (A, B, AB) রক্তের অ্যান্টিবডির সাথে বিক্রিয়া করে না। তাই O গ্রুপের রক্তকে ইউনিভার্সাল ডোনার (সর্বজনীন দাতা) বলা হয়।

উত্তর

উদ্দীপকের A চিহ্নিত খাদ্য উপাদানটি শর্করা। শর্করা মানুষের প্রধান খাদ্য। এটি দেহে কর্মক্ষমতা বৃদ্ধি ও তাপশক্তি উৎপাদন করে। দেহের পুষ্টি চাহিদা পূরণেও শর্করার ভূমিকা অপরিহার্য। জীবদেহের বিপাকীয় কাজের জন্য যে শক্তি লাগে তা শ্বসনের সময় কার্বোহাইড্রেট খাদ্য জারণের ফলে উৎপন্ন হয়। প্রতি গ্রাম শর্করা জারণে ৪.১ কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয়। সেলুলোজ একটি অপাচ্য প্রকৃতির শর্করা। এটি আঁশযুক্ত খাদ্য যা কোষ্ঠকাঠিন্য রোধক। এছাড়া শর্করা থেকে প্রোটিন ও ফ্যাট সংশ্লেষ হয়। খাদ্যে শর্করার অভাব ঘটলে স্নেহ জাতীয় পদার্থের দহন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে না। ফলে শরীরে এক ধরনের বিষাক্ত পদার্থের সৃষ্টি হয়ে কিটোসিস রোগ হয়। আবার শর্করার অভাবে দেহের ওজন কমে যায়, ক্ষুধা বেড়ে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে এবং কর্মক্ষমতা হ্রাস পায়। এসব কারণেই মানবদেহে উদ্দীপকের A চিহ্নিত খাদ্য উপাদানটির গুরুত্ব অপরিসীম।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত খাদ্য উপাদানগুলো যথাক্রমে ৫% অসম্পৃক্ত, ২০% সম্পৃক্ত স্নেহ, ১৫% প্রোটিন এবং ৬০% শর্করা। যে খাদ্যে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি এই ছয়টি উপাদানই গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণে থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে দেহে স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালরি পাওয়া যায় তাকে সুষম খাদ্য বলে। একজন পূর্ণবয়স্ক শারীরিক পরিশ্রম করা মানুষের দৈনিক ২০০০ ২৫০০ কিলোক্যালরি খাবার গ্রহণ করা উচিত যার সম্পূর্ণ অংশই শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্য থেকে আসবে। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় এমন ধরনের খাদ্য থাকা দরকার যাতে সে খাদ্যের মধ্যে মুখ্য তিনটি খাদ্য উপাদানই সঠিক পরিমাণে থাকে। সুষম খাদ্যে উদ্দীপকে উল্লিখিত খাদ্য উপাদানগুলো পরিমিত মাত্রায় থাকা আবশ্যক। কেননা শর্করা দেহে কর্মক্ষমতা বৃদ্ধি ও তাপশক্তি উৎপাদন করে। আমাদের দেহে বিপাকীয় কাজের জন্য যে শক্তি লাগে তা শ্বসনের সময় শর্করা খাদ্য জারণের ফলে উৎপন্ন হয়। এছাড়া শর্করা কোষ্ঠকাটিন্য রোধ করে, ডিএনএ ও আরএনএ গঠনে অংশ নেয়। অপরদিকে খাদ্যে শর্করার পরিমাণ আবার চাহিদার তুলনায় বেশি হলে অতিরিক্ত শর্করা দেহে মেদরূপে জমা হয়। ফলে দেহ স্থূলকায় হতে পারে। প্রাণিদেহের গঠনে আমিষ অপরিহার্য। প্রাণিদহের শুষ্ক ওজনের প্রায় ৫০% প্রোটিন, কারণ কোষের গঠন এবং কার্যাবলি প্রোটিনের সাহায্যে নিয়ন্ত্রিত হয়। তাই দেহে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন না থাকলে দেহ সুস্থ ও সবলভাবে বেড়ে উঠতে পারে না, চলাচলও করতে পারে না। স্নেহ জাতীয় পদার্থ দেহের পুষ্টি ও বৃদ্ধির জন্য অতিআবশ্যক। এটি দেহে ভবিষ্যতের খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। অপরদিকে দেহে স্নেহ পদার্থের অভাবে চর্মরোগ, একজিমা ইত্যাদি দেখা দেয়। ত্বক শুষ্ক ও খসখসে হয়ে সৌন্দর্য নষ্ট হয়। আবার অতিরিক্ত স্নেহ পদার্থ দেহে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটায়। উপর্যুক্ত আলোচনা থেকে এটা স্পষ্ট যে, সুষম খাদ্যে উদ্দীপকের সবগুলো উপাদান অর্থাৎ শর্করা, আমিষ ও স্নেহ পদার্থ বিদ্যমান থাকে।
SSCবিজ্ঞানঅধ্যায়-১ : উন্নততর জীবনধারা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিপনের বয়স ১৪ বছর। তার ওজন ৪০ কেজি এবং উচ্চতা ১.৮ মি.। তার শাকসবজি ও ছোটো মাছ খাওয়ায় অনীহা রয়েছে। ইদানীং সে রাতের বেলা ঝাপসা দেখছে। ডাক্তারের কাছে গেলে তিনি বললেন, রিপনের বিশেষ এক ধরনের ভিটামিনের অভাব হয়েছে। তিনি রিপনকে কিছু ঔষধ দিলেন সাথে পরামর্শও দিলেন।
ক
ভিটামিন কাকে বলে?
খ
বেরিবেরি রোগের লক্ষণ লেখো।
গ
রিপনের ভরসূচি নির্ণয় করো।
ঘ
উদ্দীপকে উল্লেখিত ভিটামিনের অভাবে রিপনের আর কী কী সমস্যা হতে পারে তা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিপনের বয়স ১৪ বছর। তার ওজন ৪০ কেজি এবং উচ্চতা ১.৮ মি.। তার শাকসবজি ও ছোটো মাছ খাওয়ায় অনীহা রয়েছে। ইদানীং সে রাতের বেলা ঝাপসা দেখছে। ডাক্তারের কাছে গেলে তিনি বললেন, রিপনের বিশেষ এক ধরনের ভিটামিনের অভাব হয়েছে। তিনি রিপনকে কিছু ঔষধ দিলেন সাথে পরামর্শও দিলেন।
ক
ভিটামিন কাকে বলে?
খ
বেরিবেরি রোগের লক্ষণ লেখো।
গ
রিপনের ভরসূচি নির্ণয় করো।
ঘ
উদ্দীপকে উল্লেখিত ভিটামিনের অভাবে রিপনের আর কী কী সমস্যা হতে পারে তা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বেরিবেরি রোগের লক্ষণ লেখো।

বেরিবেরি রোগের লক্ষণ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভিটামিন কাকে বলে?

ভিটামিন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ল্যাকটোজ ও গ্লাইকোজেন কিসে পাওয়া যায়?

ল্যাকটোজ ও গ্লাইকোজেন কিসে পাওয়া যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.খাদ্য তালিকায় রাফেজযুক্ত খাবার গুরুত্বপূর্ণ কেন?

খাদ্য তালিকায় রাফেজযুক্ত খাবার গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.তামাককে মাদকদ্রব্য বলা হয় কেন?

তামাককে মাদকদ্রব্য বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খাদ্য সংরক্ষণ বলতে কী বুঝায়?

খাদ্য সংরক্ষণ বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আমরা আমিষ জাতীয় খাদ্য খাই কেন? ব্যাখ্যা করো।

আমরা আমিষ জাতীয় খাদ্য খাই কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রতিদিন টাটকা টক জাতীয় ফল ও শাকসবজি খাওয়া প্রয়োজন কেন?

প্রতিদিন টাটকা টক জাতীয় ফল ও শাকসবজি খাওয়া প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ফুড পয়জনিং হয় কেন?

ফুড পয়জনিং হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.HIV এর পূর্ণরূপ লেখো।

HIV এর পূর্ণরূপ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।