আমাদের শর্করা জাতীয় খাবার খাওয়া প্রয়োজন কেন?
উত্তর: শর্করা মানুষের প্রধান খাদ্য। শর্করা আমাদের শরীরে কর্মদক্ষতা বৃদ্ধি করে এবং তাপশক্তি উৎপাদন করে। জীবদেহে বিপাকীয় কাজের জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটি শর্করা জাতীয় খাদ্য জারণের ফলে উৎপন্ন হয়। এছাড়াও প্রাণিদেহে খাদ্যঘাটতি বা অধিক পরিশ্রমের সময় গ্লাইকোজেন শর্করা শক্তি সরবরাহ করে। এজন্য আমাদের শর্করা জাতীয় খাবার খাওয়া প্রয়োজন।
SSC বিজ্ঞান অধ্যায়-১ : উন্নততর জীবনধারা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১ : উন্নততর জীবনধারা · সৃজনশীল
আমাদের শর্করা জাতীয় খাবার খাওয়া প্রয়োজন কেন?
উত্তর