দৈনিক খাদ্য তালিকায় উদ্দীপক 'X [গণিত] এর গরত্ব বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের 'X [গণিত] এর উল্লিখিত খাদ্যগুলো ভিটামিন এ সমৃদ্ধ।দৈনিক খাদ্য তালিকায় ভিটামিন A এর গুরুত্ব নিচে বর্ণনা করা হলো- ভিটামিন হচ্ছে জৈব প্রকৃতির যৌগিক পদার্থ। প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখার জন্য ভিটামিন অপরিহার্য। খাদ্যে পরিমাণমতো শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ থাকার পরেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য ভিটামিন প্রয়োজন হয়। আর এই ভিটামিনসমূহের মধ্যে ভিটামিন A একটি গুরুত্বপূর্ণ ভিটামিন। এটি- ১. দেহের স্বাভাবিক গঠন এবং বর্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কাজ নিশ্চিত কর ২. দেহের বিভিন্ন আবরণী কলা যেমন- ত্বক, চোখের কর্নিয়া ইত্যাদিকে স্বাভাবিক ও সতেজ রাখে।৩. হাড় এবং দাঁতের গঠন এবং দাঁতের মাড়ি সুস্থ রাখে। ৪. দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। ৫. দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে। ভিটামিন A এর অভাবে জেরোফথ্যালমিয়া রোগ হয়, দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, অনেক সময় সর্দি, কাশি, গলাব্যথা, প্রস্রাবের সমস্যা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। এছাড়াও এর অভাবে ত্বকের লোমকূপের গোড়ায় ছোটো ছোটো গুটির সৃষ্টি হতে পারে। আর এসব থেকে দৈনিক খাদ্য তালিকায় ভিটামিন A এর গুরুত্ব সহজেই উপলব্ধি করা যায় ।
SSC বিজ্ঞান অধ্যায়-১ : উন্নততর জীবনধারা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১ : উন্নততর জীবনধারা · সৃজনশীল
দৈনিক খাদ্য তালিকায় উদ্দীপক 'X এর গরত্ব বর্ণনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর