পিরামিডের কোন স্তরের খাবার পরিমাণে বেশি খেতে হবে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত সুষম খাদ্য পিরামিডের মধ্যে ১ম স্তরে শর্করা, ২য় স্তরে ভিটামিন ও খনিজ লবণ, ৩য় স্তরে আমিষ এবং ৪র্থ স্তরে স্নেহ ও চর্বি জাতীয় খাদ্য চিহ্নিত হয়েছে। উপরোক্ত সুষম খাদ্য পিরামিডের ১ম স্তরটি অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য বেশি পরিমাণে খেতে হবে। শর্করা হলো মানুষের প্রধান খাদ্য। শর্করা দেহে কর্মক্ষমতা বৃদ্ধি করে ও তাপশক্তি উৎপাদন করে। জীবদেহে বিপাকীয় কাজের জন্য যে শক্তি প্রয়োজন হয় সেটি শর্করা জাতীয় খাদ্য জারণের ফলে উৎপন্ন হয়। এছাড়া খাদ্যে প্রোটিন কিংবা ফ্যাটের অভাব হলে শর্করা থেকে এগুলো সংশ্লেষ বা তৈরি হয়। পুষ্টিবিদদের মতে, মানুষের দৈনিক ক্যালরি চাহিদার ৫৮-৬০% শর্করা জাতীয় খাদ্য থেকে গ্রহণ করা উচিত। অপরদিকে মোট ক্যালরি চাহিদার ১৫ শতাংশ আমিষ জাতীয় খাদ্য এবং ৭ থেকে ২০ শতাংশ পর্যন্ত স্নেহ ও চর্বি জাতীয় খাদ্য থেকে গ্রহণ করতে হয়। এ কারণেই পিরামিডের ১ম স্তরের খাদ্যটি অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য আমাদের বেশি পরিমাণে খেতে হবে।
SSC বিজ্ঞান অধ্যায়-১ : উন্নততর জীবনধারা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১ : উন্নততর জীবনধারা · সৃজনশীল
পিরামিডের কোন স্তরের খাবার পরিমাণে বেশি খেতে হবে ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর