মানবদেহে ৩য় পর্যায়ের খাদ্যের গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সুষম খাদ্য পিরামিডের ৩য় পর্যায়ে আমিষ জাতীয় খাদ্য চিহ্নিত হয়েছে। নিচে মানবদেহে আমিষ জাতীয় খাদ্যের গুরুত্ব বিশ্লেষণ করা হলো: মানবদেহের গঠনে আমিষ অপরিহার্য। দেহকোষের বেশির ভাগই আমিষ দিয়ে তৈরি। প্রাণিদেহের শুষ্ক ওজনের প্রায় ৫০% হচ্ছে আমিষ। দেহের হাড়, পেশি, লোম, পাখির পালক, নখ, পশুর শিং এগুলো সবই আমিষ দিয়ে তৈরি হয়। তাই আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য। এছাড়া আমিষ দেহের বৃদ্ধিসাধন ও ক্ষয়পূরণে মুখ্য ভূমিকা পালন করে, নতুন কোষ উৎপাদনে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পেপসিন, ট্রিপসিন, অ্যামাইলেজ ইত্যাদি জারক রস নিঃসরণে, সহায়তা করে। সুস্থ মানসিকতা বিকাশেও আমিষ অপরিহার্য। আমিষের অভাব হলে শিশুদের মধ্যে মানসিক অসুস্থতা দেখা দেয়। উৎসেচক, হরমোন ইত্যাদি গঠনেও আমিষের ভূমিকা রয়েছে। অতএর উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, মানবদেহে ৩য় পর্যায়ের অর্থাৎ আমিষ জাতীয় খাদ্যের গুরুত্ব অপরিসীম।
SSC বিজ্ঞান অধ্যায়-১ : উন্নততর জীবনধারা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১ : উন্নততর জীবনধারা · সৃজনশীল
মানবদেহে ৩য় পর্যায়ের খাদ্যের গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর