সুষম খাদ্য তালিকা তৈরির সময় মানুষের বয়স, লিঙ্গভেদ বিবেচনা করা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: সুষম খাদ্য তালিকা তৈরির সময় মানুষের বয়স ও লিঙ্গভেদ বিবেচনা করা হয়। কারণ- ভিন্ন ভিন্ন বয়সে শরীরের গঠন, বৃদ্ধির হার এবং পুষ্টির চাহিদা ভিন্ন হয়; যেমন- বাড়ন্ত শিশুদের হাড় ও পেশির বৃদ্ধির জন্য বেশি প্রোটিন এবং ক্যালসিয়ামের প্রয়োজন হয়। আবার, মানুষের বয়স বাড়ার সাথে সাথে শারীরিক ক্রিয়াকলাপ কমে যায়, তাই বৃদ্ধ বয়সে কম ক্যালরিযুক্ত কিন্তু সহজে হজম হয় এমন খাদ্যের প্রয়োজন পড়ে। এছাড়াও লিঙ্গভেদে পুরুষ ও নারীর শরীরের গঠন ও হরমোনজনিত কারণে শক্তির চাহিদা আলাদা হয়। যেমন- একজন পূর্ণবয়স্ক কর্মশীল পুরুষের দৈনিক প্রায় ২৫০০ কিলোক্যালরি এবং নারীর ২০০০ কিলোক্যালরি শক্তি প্রয়োজন। অনেক সময় নারীদের বিশেষ শারীরিক অবস্থার (যেমন- গর্ভাবস্থা বা স্তন্যদানকাল) কারণে সাধারণ সময়ের চেয়ে রক্ত উৎপাদনকারী উপাদান, প্রোটিন ও ক্যালসিয়ামের বাড়তি চাহিদা থাকে।
SSC বিজ্ঞান অধ্যায়-১ : উন্নততর জীবনধারা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১ : উন্নততর জীবনধারা · সৃজনশীল
সুষম খাদ্য তালিকা তৈরির সময় মানুষের বয়স, লিঙ্গভেদ বিবেচনা করা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর